Collector
রূপগঞ্জে অটোরিকশার ধাক্কায় যুবক নিহত | Collector
রূপগঞ্জে অটোরিকশার ধাক্কায় যুবক নিহত
Jagonews24

রূপগঞ্জে অটোরিকশার ধাক্কায় যুবক নিহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জের ৩০০ ফিট গোলচত্বর এলাকায় রাস্তা পারাপারের সময় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মো. নাসির উদ্দিন (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি একটি কোম্পানির মেসে বাবুর্চির কাজ করতেন। শনিবার (২৩ মে) রাত সাড়ে ৮টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নাসিরের সঙ্গে কাজ করা সৈকত হোসেন জানান, রাতে ৩০০ ফিট গোলচত্বর এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি অটোরিকশা নাসিরকে ধাক্কা দেয়। পরে খবর পেয়ে সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। নিহত নাসির চট্টগ্রামের পটিয়া উপজেলার চকর শালা গ্রামের আবুল কাশেমের ছেলে। বসুন্ধরা আবাসিক এলাকার একটি মেসে থাকতেন তিনি। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। কাজী আল-আমিন/ইএ/জেআইএম

Go to News Site