Collector
হাজার হাজার টেসলা মডেল ওয়াই এসইউভি রিকল করছে টেসলা | Collector
হাজার হাজার টেসলা মডেল ওয়াই এসইউভি রিকল করছে টেসলা
Jagonews24

হাজার হাজার টেসলা মডেল ওয়াই এসইউভি রিকল করছে টেসলা

লোড বহনের গুরুত্বপূর্ণ সতর্কতামূলক স্টিকার না থাকায় যুক্তরাষ্ট্রে হাজার হাজার টেসলা মডেল ওয়াই এসইউভি রিকল করা হয়েছে। মোট ১৪ হাজার ৫৭৫টি গাড়ি এই রিকল কার্যক্রমের আওতায় এসেছে বলে জানিয়েছে মার্কিন নিয়ন্ত্রক সংস্থা। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশন (এনএইচটিএসএ) এই রিকল নির্দেশনা দিয়েছে। কারণ গাড়িগুলোর গায়ে সর্বোচ্চ কত ওজন বহন করা নিরাপদ-এ সংক্রান্ত বাধ্যতামূলক স্টিকার লাগানো হয়নি। কী সমস্যা ধরা পড়েছে? নিয়ম অনুযায়ী প্রতিটি গাড়িতে একটি ওজন-সীমা নির্দেশক লেবেল থাকা বাধ্যতামূলক। কিন্তু টেসলার কিছু মডেল ওয়াই গাড়িতে সেই স্টিকার অনুপস্থিত থাকায় ব্যবহারকারীরা ভুলভাবে অতিরিক্ত লোড বহন করতে পারেন-এমন ঝুঁকি তৈরি হয়েছে। কোম্পানি জানিয়েছে, রিকল করা গাড়িগুলো ফেরত নিয়ে প্রয়োজনীয় স্টিকার সংযোজন করা হবে। নিয়ন্ত্রক সংস্থার মতে, অতিরিক্ত ওজন বহনের কারণে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হতে পারে। যদিও এখন পর্যন্ত এই সমস্যার কারণে কোনো দুর্ঘটনার ঘটনা রিপোর্ট হয়নি। ফলে এটিকে সতর্কতামূলক রিকল হিসেবে দেখা হচ্ছে। চলতি মাসেই টেসলার আরও কয়েকটি রিকল সামনে এসেছে। এর মধ্যে রয়েছে-২ লাখের বেশি গাড়িতে রিয়ারভিউ ক্যামেরা ত্রুটি, সাইবারট্রাকে হুইল রোটর সংক্রান্ত প্রযুক্তিগত সমস্যা। বারবার রিকল ইস্যুর কারণে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির গুণগত মান নিয়েও প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা। গাড়ি বিশেষজ্ঞদের মতে, টেসলার মতো প্রযুক্তি নির্ভর কোম্পানির ক্ষেত্রে সফটওয়্যার ও হার্ডওয়্যার ত্রুটি দ্রুত শনাক্ত হলেও রিকল কার্যক্রম বাড়তি চাপ তৈরি করছে। তবে নিরাপত্তা নিশ্চিত করতে এমন পদক্ষেপকে বাধ্যতামূলক ও ইতিবাচক হিসেবেই দেখা হয়। আরও পড়ুনজ্বালানি সংকট: বাইকের তেলের খরচ কমাবেন যেভাবেবৈদ্যুতিক স্কুটারে মাসে বিদ্যুৎ খরচ কত শাহজালাল/কেএসকে

Go to News Site