Collector
দর্শক মাতাবে ঈদুল আজহার যেসব সিনেমা | Collector
দর্শক মাতাবে ঈদুল আজহার যেসব সিনেমা
Jagonews24

দর্শক মাতাবে ঈদুল আজহার যেসব সিনেমা

ঢালিউডে ঈদুল আজহাকে কেন্দ্র করে জমে উঠেছে সিনেমা মুক্তির প্রস্তুতি। নানা জটিলতা, হল সংকট ও পোস্ট-প্রোডাকশনের ব্যস্ততার মধ্যেও একাধিক সিনেমা এবার বড় পর্দায় আসার অপেক্ষায় রয়েছে। সেন্সর, প্রচারণা ও মুক্তির চূড়ান্ত ধাপ শেষ করেই ছবিগুলো ঈদের বাজার ধরতে প্রস্তুত হচ্ছে। রকস্টারশাকিব খান অভিনীত আজমান রুশো পরিচালিত ‘রকস্টার’ এবারের ঈদে সবচেয়ে আলোচিত সিনেমাগুলোর একটি। সাবিলা নূর ও তানজিয়া জামান মিথিলাকে নিয়ে নির্মিত ছবিটির ‘পিরিতি’ গান ও টিজার ইতোমধ্যে দর্শকমহলে সাড়া ফেলেছে। বর্তমানে সিনেমাটি পোস্ট-প্রোডাকশনে রয়েছে।মাসুদ রানাবহুল প্রতীক্ষিত অ্যাকশন সিনেমা ‘মাসুদ রানা’ দীর্ঘ বিরতির পর এবার ঈদে মুক্তির প্রস্তুতি নিচ্ছে। রাসেল রানা ও পূজা চেরি অভিনীত সিনেমাটির পোস্ট-প্রোডাকশনের কাজ চলছে। জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে এটি নির্মাণ করেছেন সৈকত নাসির। রইদমেজবাউর রহমান সুমন পরিচালিত ‘রইদ’ নিয়েও দর্শকদের কৌতূহল তুঙ্গে। মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি অভিনীত সিনেমাটি গান ও পোস্টারের মাধ্যমে আলোচনায় এসেছে। শিগগিরই এটি সেন্সর বোর্ডে জমা দেওয়া হতে পারে। মালিকআরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম অভিনীত ‘মালিক’ সিনেমাটিও ঈদের তালিকায় রয়েছে। সিনেমাটির শুটিং ও ডাবিং শেষ, এখন চলছে পোস্ট-প্রোডাকশন। নাকফুলের কাব্যপূজা চেরি ও আদর আজাদ অভিনীত প্রেম ও বিরহের গল্প ‘নাকফুলের কাব্য’ ইতোমধ্যে সেন্সর ছাড়পত্র পেয়েছে। ঈদ উপলক্ষে সিনেমাটি আনুষ্ঠানিক প্রচারণা শুরু করছে। দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুলছবিটিতে উঠে আসবে ক্যাম্পাস রাজনীতির অন্দরকথা। দেশের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাস্তব জীবন, হল সংস্কৃতি ও ছাত্ররাজনীতির নানা অন্ধকার দিক নিয়ে নির্মিত হয়েছে এই চলচ্চিত্র। সম্প্রতি ট্রেলার প্রকাশের মাধ্যমে সিনেমাটি ঈদেই মুক্তির ঘোষণা দেন নির্মাতা আকাশ হক। চলচ্চিত্রটির বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দেবদ্যুতি আইচ, রকি খান, ববি বিশ্বাস, আখতারুজ্জামান আজাদ, আবু সায়েদ, ইফাদ হাসান ও নিলয় বালা। পিনিকআদর আজাদ ও শবনম বুবলী অভিনীত ‘পিনিক’ এবার নতুন করে ঈদ রিলিজের প্রস্তুতিতে রয়েছে। নির্মাতা জানিয়েছেন, শিগগিরই ট্রেলার ও গান প্রকাশ করা হবে। তছনছআসন্ন ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে অ্যাকশন-থ্রিলারধর্মী নতুন চলচ্চিত্র ‘তছনছ’। ঢালিউডের বাণিজ্যিক ধারার নির্মাতা বদিউল আলম খোকন পরিচালিত এ সিনেমায় জুটি বেঁধেছেন মুন্না খান ও ববি হক। সম্প্রতি ‘বনলতা সেন’ মুক্তির ঘোষণা এলেও প্রযোজনা-সংক্রান্ত জটিলতায় অনিশ্চয়তা তৈরি হয়েছে। পাশাপাশি ‘বিদায়’, ‘অফিসার’ সিনেমার মুক্তি নিয়েও সংশয় রয়েছে। সব মিলিয়ে এবারের ঈদুল আজহায় ঢালিউডে একাধিক বড় বাজেটের সিনেমা মুক্তির অপেক্ষায় থাকলেও শেষ পর্যন্ত কোনগুলো পর্দায় আসবে তা নিয়েই এখন দর্শকদের আগ্রহ তুঙ্গে।   এলআইএ

Go to News Site