Collector
২৭ কোটি রুপির পন্ত কি লখনৌর নেতৃত্ব হারাচ্ছেন | Collector
২৭ কোটি রুপির পন্ত কি লখনৌর নেতৃত্ব হারাচ্ছেন
Somoy TV

২৭ কোটি রুপির পন্ত কি লখনৌর নেতৃত্ব হারাচ্ছেন

আইপিএলের নবীনতম দুই দল লখনৌ সুপার জায়ান্টস ও গুজরাট টাইটান্স। ২০২২ সাল থেকে যাত্রা শুরু করা এই দুলের মধ্যে গুজরাট একবার শিরোপা জিতে ফেলেছে। অন্যদিকে লখনৌ এখনও ফাইনালেই উঠতে পারেনি।সঞ্জীব গোয়েঙ্কার ফ্র্যাঞ্চাইজিটি গত মৌসুম শেষ করেছিল সাতে থেকে। এবার অবস্থার আরও অবনতি হলো। প্রথমবার টেবিলে সবার নিচে থেকে মৌসুম শেষ করেছে তারা। এই দুই মৌসুমেই লখনৌকে নেতৃত্ব দিয়েছেন রিশভ পন্ত। ভারতের উইকেটরক্ষক এই ব্যাটার আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার।২০২৫ মৌসুমকে সামনে রেখে লখনৌ ২৭ কোটি রুপিতে পন্তকে দলে নিয়েছিল। সর্বোচ্চ দামির ট্যাগ লাগার পর থেকেই ফর্মহীন পন্ত। গত মৌসুমে করেছিলেন কেবল ২৬৯ রান, এবার একটু উন্নতি করে ৩১২। নিশ্চিতভাবেই তার এই পারফরম্যান্সে লখনৌর খুশি থাকার কথা নয়। ফ্র্যাঞ্চাইজিটি আগামী মৌসুমে নেতৃত্বে বদল আনার ইঙ্গিত দিলো।আরও পড়ুন: শ্রেয়াসের সেঞ্চুরিতে লখনৌকে হারিয়ে প্লে-অফের আশা বাঁচিয়ে রাখল পাঞ্জাবগতকাল পাঞ্জাব কিংসের বিপক্ষে দশম হারের পর লখনৌর পরিচালক টম মুডি বলেন, ‘আমি জানি এই মৌসুমটি আমাদের জন্য খুব কঠিন ছিল। আমরা বিষয়গুলো নিয়ে ভাবব, সময় নিয়ে সবদিক মূল্যায়ন করব। অবশ্যই আমরা নিজেদের প্রত্যাশা ও মানদণ্ড অনুযায়ী খেলতে পারিনি। ফ্র্যাঞ্চাইজির নেতৃত্ব ভবিষ্যতে কেমন হবে, তা আমরা খুব গুরুত্ব দিয়ে বিবেচনা করব।’তিনি আরও বলেন, ‘প্রতিটি বিভাগের মতোই মৌসুম শেষে আমরা ভেবে-চিন্তে সিদ্ধান্ত নেব। এটা পরিষ্কার যে আমাদের নতুনভাবে শুরু করার বিষয়টি বিবেচনা করতে হবে।’দলের এই পারফরম্যান্সের দায় কারো একার ওপর চাপাচ্ছে না লখনৌ। মুডি বলেন, ‘আমরা সবাই দায়ী। এখন কোনো একজনের দিকে আঙুল তোলার সময় নয়। আমাদের সবাইকে জবাবদিহি করতে হবে। আমি যেমন বলেছি, এখন কোনো নির্দিষ্ট বিভাগকে দোষারোপ করার সময় নয়। শান্তভাবে সবকিছু পর্যালোচনা করতে সময় লাগবে। তবে কিছু বিষয় অবশ্যই ঠিক করতে হবে এবং সেগুলো ঠিক করা হবে।’

Go to News Site