Somoy TV
ঝিনাইদহ সদর উপজেলার গোয়ালপাড়া গ্রামে পারিবারিক কলহের জের ধরে সাগরিকা আক্তার বুলবুলি নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী শিমুল মিয়ার বিরুদ্ধে। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত স্বামী।রোববার (২৪ মে) ভোরে সদর উপজেলার গোয়ালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাগরিকা আক্তার বুলবুলি সদর উপজেলার করিমপুর গ্রামের ইন্তাজ আলী বিশ্বাসের মেয়ে ও স্বামী শিমুল হোসেন একই উপজেলার গোয়ালপাড়া গ্রামের রহিম মিয়ার ছেলে। নিহতের বাবা ইন্তাজ আলী বিশ্বাস অভিযোগ করেন, বেশ কয়েকদিন ধরে শিমুল তার স্ত্রী বুলবুলিকে মানসিক ও শারিরীক অত্যাচার করে আসছিলেন। বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য চাপও দিচ্ছিলেন। এর আগের মারধর করার কারণে বুলবুলি বাবার বাড়িতে চলে যায়। গত ৩ দিন আগে শিমুল তাকে নিয়ে বাড়িতে আসে। শনিবার গভীর রাতে বুলবুলিকে কুপিয়ে গুরুতর আহত করে শিমুল। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থা রোববার ভোররাতে মারা যায় বুলবুলি। আরও পড়ুন: পাশাপাশি কবরে শায়িত হলেন স্বামী-স্ত্রী ও তিন সন্তান এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত স্বামী শিমুল হোসেন। হত্যাকারী শিমুল হোসেনকে গ্রেফতার করে শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা। আরও পড়ুন: বাড়িতে আগুন, মেঝেতে মিললো স্বামী-স্ত্রীর মরদেহ ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান বলেন, ঘটনার সংবাদ শুনে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। আসামি গ্রেফতারে অভিযান চলছে।
Go to News Site