Somoy TV
রাজধানীর যান চলাচল নিয়ন্ত্রণে আনতে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটির (ডিএসসিসি) দুই তৃতীয়াংশ সড়কে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল চালু হয়েছে। বাকি একভাগ ঈদুল আজহার পরে চালু হবে।রোববার (২৪ মে) দুপুর সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সিগনালিং সিস্টেম নিয়ে আলোচনা শেষে একথা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আবদুস সালাম।এসময় তিনি আরও বলেন, রাজধানীর দক্ষিণ অংশের ২২ স্থানে স্বয়ংক্রিয় ট্রাফিক সংকেত ব্যবস্থা চালু হবে। রাজধানীর যানজট সহনীয় পর্যায়ে আনতে গণপরিবহন ও রিকশা চলাচলের পাশাপাশি হকার ইস্যুটিকেও ব্যবস্থাপনার মধ্যে আনতে হবে বলে মন্তব্য করেন আবদুস সালাম।আরও পড়ুন: দুই বছরের মধ্যে দক্ষিণ সিটির সমস্যা সমাধান সম্ভব: ডিএসসিসি প্রশাসকতিনি বলেন, রাজধানীর সড়ক ব্যবহার না করে দেশের উত্তরাঞ্চল থেকে দক্ষিণাঞ্চলে যাতায়াতে গাবতলী থেকে পোস্তা সড়ক ব্যবহার উপযোগী করতে তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী। ঈদের পরে সরকারপ্রধান সড়কটি পরিদর্শন করতে পারেন বলেও জানান ডিএসসিসির প্রশাসক। তিনি আরও জানান, পশুর হাট এবং কুরবানিকেন্দ্রিক বর্জ্য প্রধানমন্ত্রীর প্রত্যাশা অনুযায়ী ১২ ঘণ্টার মধ্যে পরিষ্কারের লক্ষ্যে কাজ করছে সিটি করপোরেশন।
Go to News Site