Collector
বাজেট অধিবেশনে জামায়াত তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে: গোলাম পরওয়ার | Collector
বাজেট অধিবেশনে জামায়াত তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে: গোলাম পরওয়ার
Somoy TV

বাজেট অধিবেশনে জামায়াত তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে: গোলাম পরওয়ার

স্বাধীনতার ৫৫ বছরেও দেশের বাজেট গতানুগতিক ধারা থেকে বের হতে পারেনি বলে মন্তব্য করে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানিয়েছেন, এবারের সংসদে বাজেট অধিবেশনে জামায়াত তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে।রোববার (২৪ মে) রাজধানীর পুরানা পল্টনে অর্থনৈতিক বিটের সাংবাদিকদের সঙ্গে জামায়াতে ইসলামীর জাতীয় বাজেট ভাবনা শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, কখনো কখনো বাজেট হয়েছে মানুষকে শোষণের হাতিয়ার, কখনো লুটপাট ও অর্থপাচারের সুপরিচিত বন্দোবস্ত হিসেবে। ৫৫ বছরেও বাজেট কখনো জনগণের ভাগ্য পরিবর্তনের হাতিয়ার হয়ে ওঠেনি। তবে এবারের সংসদে বাজেট অধিবেশনে জামায়াত তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে। আরও পড়ুন: নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপের ঘটনায় জামায়াতের নিন্দা দেশকে এগিয়ে নিতে হলে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতে বাজেট বাড়াতে হবে মন্তব্য করে মিয়া গোলাম পরওয়ার বলেন, যে ১০টি দেশ শিক্ষাখাতে সবচেয়ে কম বাজেট দেয়, এর মাঝে বাংলাদেশও আছে। শিক্ষাখাতে বিনিয়োগ বাড়লে বাংলাদেশের কর্মসংস্থান বাড়বে। বাজেটে স্বাস্থ্যখাতও অবহেলিত, ন্যূনতম ১৫ শতাংশ বাজেট দেয়া উচিত এ খাতে। কৃষি খাতেও বাজেট বাড়ানো উচিত।

Go to News Site