Collector
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানচলাচল স্বাভাবিক, নেই যাত্রীর চাপ | Collector
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানচলাচল স্বাভাবিক, নেই যাত্রীর চাপ
Jagonews24

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানচলাচল স্বাভাবিক, নেই যাত্রীর চাপ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাতদিনের ছুটি শুরু হচ্ছে আগামীকাল থেকে। তাই নাড়ির টানে গ্রামের বাড়ি ফিরতে শুরু করেছে নারায়ণগঞ্জে বসবাসরত বিভিন্ন জেলার মানুষ। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও বাসস্ট্যান্ডগুলোতে এখনো যাত্রীদের উপচে পড়া ভিড় শুরু হয়নি।রোববার (২৪ মে) দুপুরে মহাসড়কের সাইনবোর্ড, শিমরাইল মোড় ও কাঁচপুর বাসস্ট্যান্ড ঘুরে যাত্রীর উপস্থিতি চোখে পড়েনি। সরেজমিনে দেখা গেছে, অন্যান্য স্বাভাবিক দিনের মতোই আজও বাস কাউন্টারে যাত্রীদের উপস্থিতি রয়েছে। এরফলে টিকিট কাউন্টারে কর্মরত স্টাফরা গল্পগুজব আর আড্ডায় মেতে সময় পার করছেন। তবে, আগামীকাল হতে যাত্রীর অতিরিক্ত চাপের আশাবাদী তারা। যাত্রীর চাপ জানতে শিমরাইল মোড়স্থ বাসস্ট্যান্ডে সেন্টমার্টিন এক্সপ্রেস পরিবহনের স্টাফ মেহেদী হাসানের কথা বলার পর তিনি এখনো চাপ পড়েনি বলে জানান। বলেন, সন্ধ্যার পর কিছু সংখ্যক যাত্রী আসলেও মূল চাপ পড়বে আগামীকাল হতে। মহাসড়কের পরিস্থিতি জানতে চাইলে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন বলেন, ঈদকে ঘিরে শিমরাইল মোড়, সাইনবোর্ড ও তারাবো মিলিয়ে ৩৮ পুলিশ সদস্য মোতায়েন থাকছে। এখনো যানজট সৃষ্টির কোনো সম্ভাবনা দেখছি না। যানচলাচল স্বাভাবিক রয়েছে। কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ জাগো নিউজকে বলেন, কাঁচপুর টু মেঘনা, কাঁচপুর টু যাত্রামুড়া এবং মদনপুর হয়ে এশিয়ান হাইওয়েতে আমাদের মোট ১০০ পুলিশ সদস্য মোতায়েন থাকছে। পাশাপাশি জেলা পুলিশের বিপুল সংখ্যক সদস্য সড়কে অবস্থান করবে। আমরা সর্বক্ষণ সতর্ক আছি। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, ঈদ উপলক্ষে ইতোমধ্যে পুলিশ সদস্যরা মহাসড়কে কাজ করে যাচ্ছে। আগামীকাল হতে ১০টি মোবাইল টিম অবস্থান করবে। মানুষের জানমাল রক্ষা এবং যাত্রা নির্বিঘ্ন করতে আমরা সচেষ্ট। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জাগো নিউজকে বলেন, ঘরমুখো মানুষের জানমালের নিরাপত্তার লক্ষ্যে চারটি মোটরসাইকেল ও দুটি নিয়মিত মোবাইল টিম মহাসড়ক থাকছে। যাত্রী এবং চলকরা নির্বিঘ্নে যাতায়াত করতে পারবে বলে আশাবাদী। মো. আকাশ/এএইচ/এমএস

Go to News Site