Somoy TV
বাংলাদেশের অন্যতম জনপ্রিয় নারী স্বাস্থ্যসুরক্ষা ও স্যানিটারি ন্যাপকিন ব্র্যান্ড 'ফ্রিডম'। ব্র্যান্ডটি দীর্ঘ সময় ধরে দেশের নারীদের ক্ষমতায়ন এবং মৌলিক স্বাস্থ্যবিধি ও সুরক্ষা নিশ্চিত করতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। এর অংশ হিসেবে সম্প্রতি এসিআই লিমিটেডের এই ব্র্যান্ডটি দেশব্যাপী একটি আকর্ষণীয় কনজ্যুমার প্রোমোশন ক্যাম্পেইন ঘোষণা করেছে, যার নাম `স্কুটি নাকি গোল্ড?। এই আয়োজনের মাধ্যমে ক্রেতারা আকর্ষণীয় স্কুটি অথবা স্বর্ণ জেতার সুযোগ পাচ্ছেন।দেশের যেকোনো প্রান্তের নারীরা অত্যন্ত সহজে এই ক্যাম্পেইনে অংশ নিতে পারবেন। অংশগ্রহণের জন্য ক্রেতাদের 'ফ্রিডম'-এর নির্ধারিত কিছু প্যাক ক্রয় করতে হবে । পণ্য ক্রয়ের পর ক্রেতাদের একটি কিউআর (QR) কোড স্ক্যান করতে হবে এবং ওয়েবসাইটে দেয়া নির্দেশিকা অনুসরণ করে ক্যাম্পেইনে অংশগ্রহণের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। দেশব্যাপী আয়োজিত এই বিশেষ ক্যাম্পেইনটি চলবে আগামী জুলাই ২০২৬ পর্যন্ত।আরও পড়ুন: সিঙ্গার বেকো নিয়ে এলো ‘সবার জন্য বিশ্বকাপ’ ক্যাম্পেইনটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে দেশের জনপ্রিয় নিউজ চ্যানেলগুলোতে চোখ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া, যেকোনো সর্বশেষ খবর ও নিয়মিত আপডেট পেতে 'ফ্রিডম'-এর অফিশিয়াল সোশ্যাল মিডিয়া পেজগুলো ফলো করে যুক্ত থাকার জন্য ক্রেতাদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
Go to News Site