Collector
নতুন অবতারে দেখা হবে ২৫ মে : দেব | Collector
নতুন অবতারে দেখা হবে ২৫ মে : দেব
Somoy TV

নতুন অবতারে দেখা হবে ২৫ মে : দেব

নির্বাচনের ফলাফলে আলো না দেখে ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা দেব ঘোষণা দিয়েছিলেন তিনি আর রাজনীতিতে নিয়মিত হতে চান না। অভিনয়টা নিয়েই থাকতে চান তিনি। এবার সেই ধারাবাহিকতায় দেখা গেল নতুন অবতারে ধরা দিলেন দেব।বৈচিত্র্যময় চরিত্রে বরাবরই তিনি দর্শকদের চমকে দিতে ভালোবাসেন। বর্তমানে তার বহুল আলোচিত সিনেমা ‘দেশু ৭’-এর শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা। এরই মাঝে হঠাৎ রাজসিংহাসনে উপবিষ্ট এক রাজার সাজে ক্যামেরায় ধরা দিলেন দেব।সোশ্যাল মিডিয়ায় শেয়ারা করা সেই ছবিতে দেবের পরনে রয়েছে ঘিয়ে রঙের ধুতি ও পাঞ্জাবি, মাথায় রাজকীয় পাগড়ি আর মুখে চড়ানো মোটা গোঁফ। ছবিটির ক্যাপশনে রহস্যের জাল বুনে অভিনেতা লিখেছেন, ‘একদম নতুন অবতারে দেখা হবে ২৫ মে।’ আরও পড়ুন: পরমব্রত ও স্বস্তিকার বিরুদ্ধে এফআইআরএমন লুক প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে জোর গুঞ্জন। ভক্ত-অনুরাগীরা মন্তব্যের ঘরে একের পর এক প্রশ্ন ছুড়ে দিচ্ছেন। চলতি বছর দেবের যেসব সিনেমা আসার কথা রয়েছে, তার কোনোটিতেই এমন ঐতিহাসিক বা রাজকীয় চরিত্রে তাকে দেখার পূর্বাভাস ছিল না। তাহলে হঠাৎ কেন এই সাজ? আরও পড়ুন: একইদিনে টালিউডে মুক্তি পাচ্ছে ২ সিনেমাআপাতত ‘দেশু ৭’ সিনেমার বিভিন্ন শুটিং লোকেশন ঘুরে দেখা ও প্রস্তুতি পর্বের ব্যস্ততার মাঝেই দেবের এই নতুন লুকের রহস্য নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।

Go to News Site