Collector
সেন্সর সার্টিফিকেট পেল শাকিব খানের ‘রকস্টার’ | Collector
সেন্সর সার্টিফিকেট পেল শাকিব খানের ‘রকস্টার’
Somoy TV

সেন্সর সার্টিফিকেট পেল শাকিব খানের ‘রকস্টার’

ঈদের আমেজ মানেই ঢালিউড কিং শাকিব খানের পর্দা কাঁপানো সিনেমা। এবারের প্রতিক্ষীত সিনেমার গল্পটি একেবারেই অন্যরকম। ‘রকস্টার’ সিনেমার চিত্রনাট্য করেছেন আয়মান আসিব স্বাধীন। সিনেমাটি পরিচালনা করছেন আজমান রুশো। এ সিনেমায় গল্প, নির্মাণশৈলী এবং শাকিব খানের লুকসহ সব কিছুতেই নতুনত্ব আনার চেষ্টা করা হয়েছে।সান মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত বহুল আলোচিত এই সিনেমাটি বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে ‘ইউ’ সার্টিফিকেট পেয়েছে।সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক আজমান রুশো। সান মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত এই সিনেমাটি নিয়ে ইতোমধ্যেই দর্শকদের মাঝে ব্যাপক হাইপ তৈরি হয়েছে। আরও পড়ুন: ‘রকস্টার’র অফিশিয়াল পোস্টার প্রকাশ করলেন শাকিব খানআসন্ন ঈদুল আজহায় প্রেক্ষাগৃহ কাঁপাতে প্রস্তুত ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের এই নতুন প্রজেক্ট। সিনেমাটির মুক্তির দিন যত ঘনিয়ে আসছে, ভক্ত ও সাধারণ দর্শকদের মাঝে কৌতূহল ততটাই বাড়ছে। কেবল চিরচেনা রোমান্সই নয় সিনেমাটিতে উঠে আসবে এক রকস্টারের জীবনের গল্প।তারকাখ্যাতির চাপ, ভেতরের চাপা আবেগ আর তীব্র মানসিক দ্বন্দ্বের মিশেলে এক রকস্টারের উত্থান-পতনের গল্প রূপালি পর্দায় ফুটিয়ে তুলেছেন পরিচালক আজমান রুশো। সিনেমাটির মূল আকর্ষণ শাকিব খানের তিন নায়িকা। গল্পে এই তিন নায়িকার উপস্থিতিতে রকস্টারের জীবনে শেষ পর্যন্ত কী ঘটতে যাচ্ছে সেই রহস্য আর প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে দর্শক মহলে। আরও পড়ুন: বাংলা চলচ্চিত্রের সোনালি দিনের এক অমলিন গল্প শোনালেন ববিতাসম্প্রতি মুক্তি পাওয়া ‘রকস্টার’-এর নতুন টিজারে শাকিব খানের সঙ্গে গ্ল্যামারের ঝলক দেখিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর, মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা এবং সুনিধি নায়েক।

Go to News Site