Collector
মিয়ানমারে ৩৫৫ বস্তা সিমেন্ট পাচারের চেষ্টা, ট্রলারসহ আটক ৯ | Collector
মিয়ানমারে ৩৫৫ বস্তা সিমেন্ট পাচারের চেষ্টা, ট্রলারসহ আটক ৯
Somoy TV

মিয়ানমারে ৩৫৫ বস্তা সিমেন্ট পাচারের চেষ্টা, ট্রলারসহ আটক ৯

মিয়ানমার পাচারের সময় ৩৫৫ বস্তা সিমেন্টসহ নয় পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।রোববার (২৪ মে) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কোস্ট গার্ড সদর দফতরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।আটকরা কক্সবাজার, ভোলা, রংপুর ও নোয়াখালী জেলার বাসিন্দা।লে. কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, শনিবার (২৩ মে) বিকেলে টেকনাফে সেন্টমার্টিন দ্বীপসংলগ্ন সাগরে একটি ট্রলারের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় কোস্ট গার্ড সদস্যরা থামার নির্দেশ দেন। এতে কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা ট্রলারটি দ্রুত চালিয়ে পালানোর চেষ্টা চালায়। এ সময় ধাওয়া দিয়ে ট্রলারটি জব্দ করতে সক্ষম হয় কোস্ট গার্ড।আরও পড়ুন: মিয়ানমারে পাচারকালে বিপুল ডিজেলসহ আটক ১২পরে ট্রলারটি তল্লাশি করে পাওয়া যায় ৩৫৫ বস্তা সিমেন্ট। এ সময় ৯ পাচারকারীকে আটক করে কোস্ট গার্ড।আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম।

Go to News Site