Collector
প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য মেট্রোরেলে বিশেষ ছাড়, সোমবার থেকে কার্যকর | Collector
প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য মেট্রোরেলে বিশেষ ছাড়, সোমবার থেকে কার্যকর
Somoy TV

প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য মেট্রোরেলে বিশেষ ছাড়, সোমবার থেকে কার্যকর

দেশে সিনিয়র সিটিজেন (প্রবীণ) (৬৫ বছর বা তদূর্ধ্ব) ও প্রতিবন্ধী যাত্রীরা মেট্রোরেলের টিকিটে ২৫ শতাংশ বিশেষ ছাড় পাবেন।রোববার (২৪ মে) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উপ-প্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, মেট্রোরেলে সিনিয়র সিটিজেন (৬৫ বছর বা তদূর্ধ্ব) যাত্রীরা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদর্শনের মাধ্যমে বয়স যাচাই সাপেক্ষে একক যাত্রার টিকিটে ২৫ শতাংশ বিশেষ ছাড় পাবেন। আরও পড়ুন: পরিপত্র জারি /ট্রেনযাত্রায় প্রবীণ ও প্রতিবন্ধীদের সুখবর দিলো রেলপথ মন্ত্রণালয় এ ছাড়া প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন ‘সুবর্ণ’ পরিচয়পত্র প্রদর্শনের মাধ্যমে একক যাত্রার টিকিটে ২৫ শতাংশ বিশেষ ছাড় সুবিধা পাবেন। আহসান উল্লাহ শরিফী জানান, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম সোমবার (২৫ মে) দুপুর সাড়ে ১২টায় ফার্মগেট মেট্রো স্টেশনে এ কার্যক্রমের উদ্বোধন করবেন।

Go to News Site