Collector
মহাসড়কে চাঁদাবাজির অভিযোগ, ৫ পুলিশ ক্লোজড | Collector
মহাসড়কে চাঁদাবাজির অভিযোগ, ৫ পুলিশ ক্লোজড
Jagonews24

মহাসড়কে চাঁদাবাজির অভিযোগ, ৫ পুলিশ ক্লোজড

সিরাজগঞ্জ মহাসড়কে চাঁদাবাজির অভিযোগে পাঁচ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তারা হাটিকুমরুল হাইওয়ে থানার কর্মরত ছিলেন। রোববার (২৪ মে) বিকেলে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করেন। প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন- এসআই তোফাজ্জল হোসেন, এএসআই সোহেল রানা, কনস্টেবল লিটন, আব্দুর রউফ ও ফজলু শেখ। তাদের হাইওয়ে পুলিশের বগুড়া সার্কেল নেওয়া হয়েছে। সূত্র জানায়, হাটিকুমরুল গোল চত্বরে হাইওয়ে পুলিশ তল্লাশির নামে গাড়ি থামিয়ে চালকদের কাছ থেকে টাকা নেয়। টাকা না দিলে মামলার হুমকি দেয়। এমন সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের চাঁদা আদায়ে অন্যতম হাতিয়ার হচ্ছে পণ্যবাহী ট্রাক, সিএনজি ও মোটরসাইকেল। এম এ মালেক/এএইচ/এমএস

Go to News Site