Collector
মাঝখান থেকে সেতু ভেঙে ৬ জনকে নিয়ে নিচে পড়ল ট্রাক্টর | Collector
মাঝখান থেকে সেতু ভেঙে ৬ জনকে নিয়ে নিচে পড়ল ট্রাক্টর
Somoy TV

মাঝখান থেকে সেতু ভেঙে ৬ জনকে নিয়ে নিচে পড়ল ট্রাক্টর

কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের সিতাইঝাড় এলাকায় একটি গ্রামীণ সেতু ভেঙে ট্রাক্টর নিচে পড়ে অন্তত ছয়জন আহত হয়েছেন।রোববার (২৪ মে) দুপুর ১২টার দিকে ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, একটি খালি ট্রাক্টরে ছয়জন যাত্রী সেতুর ওপর দিয়ে যাওয়ার সময় হঠাৎ বিকট শব্দে সেতুর মাঝের অংশ ধসে পড়ে। এতে ট্রাক্টরটি নিচে পড়ে গেলে ট্রাক্টরে থাকা সবাই আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছান। আহতদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠানো হয়। তবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. এনামুল হক জানান, সেতু ভেঙে ট্রাক্টর নিচে পড়ে যাওয়ার খবর পেয়ে একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে যায়। তবে স্থানীয় লোকজন আগেই আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। আরও পড়ুন: কুড়িগ্রামে ধরলায় ১৭৫০ মিটার সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে চীনা প্রতিনিধি দল পাঁচগাছী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো. শামছুল ইসলাম বলেন, প্রায় ২০ বছর আগে নির্মিত সেতুটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। সেতুটি দিয়ে পাঁচগাছী ও বেগমগঞ্জ ইউনিয়নের ভেলুর বাজার, নয়ারহাট, সিতাইঝাড় ও পাকারমাথাসহ আশপাশের কয়েকটি গ্রামের প্রায় ২০ হাজার মানুষ চলাচল করতেন। আরও পড়ুন: বর্ষার আগেই ঘর হারানোর শঙ্কা, কুড়িগ্রামের নদীপাড়ে শুধুই দুশ্চিন্তা তিনি আরও বলেন, সেতুটি ভেঙে পড়ায় ওই সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এতে শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুত নতুন সেতু নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Go to News Site