Somoy TV
অনেকেই গরু কিনতে গিয়ে দ্বিধায় পড়ে যান। বাজারে অসংখ্য গরুর ভিড়ে হুট করে বুঝে উঠতে পারেন যে, গরু কিনে তিনি ঠকছেন কিনা। তবে চাইলে আপনি খুব সহজে একটা ফিতা দিয়ে মেপে গরুর লাইভ ওয়েট বের করে ফেলতে পারেন। এক্ষেত্রে গরুটিতে কতটুকু মাংস পাওয়া যাবে অল্প সময়ের মধ্যেই জেনে নেয়া সম্ভব।গরুর ওজন ফিতা দিয়ে মাপার সবচেয়ে প্রচলিত পদ্ধতি হলো বুকের বেড় এবং শরীরের দৈর্ঘ্য মেপে হিসাব করা। গ্রামের হাট-বাজারেও এই পদ্ধতি অনেক ব্যবহার হয়।যেভাবে গরুর ওজন মাপবেন ১. বুকের বেড় মাপুন গরুর সামনের দুই পায়ের ঠিক পেছন দিয়ে বুক ঘিরে ফিতা দিন। এটাকে বলে Heart Girth বা বুকের বেড়। ২. শরীরের দৈর্ঘ্য মাপুন কাঁধের সামনে থেকে লেজের গোড়া পর্যন্ত মাপ নিন। আরও পড়ুন: ওজন করে পশু কিনে কোরবানি দিলে শুদ্ধ হবে? ওজন বের করার সূত্র: গরুর মোট ওজন (কেজি)= (বুকের বেড় × বুকের বেড় × শরীরের দৈর্ঘ্য) ÷ ৬৬০ধরুন একটি গরুর বুকের বেড় ৬০ ইঞ্চি এবং শরীরের দৈর্ঘ্য ৪৭ ইঞ্চি।হিসাব: প্রথমে বুকের বেড় দুইবার গুণ করুন: ৬০×৬০= ৩,৬০০এবার দৈর্ঘ্যের সাথে গুণ করুন: ৩,৬০০×৪৭= ১,৬৯,২০০এবার ৬৬০ দিয়ে ভাগ দিন: ১৬৯২০০÷৬৬০ =২৫৬.৩৬৩ অর্থাৎ এই গরুর মোট ওজন ২৫৬ কেজি।এটা হচ্ছে গরুর লাইভ ওয়েট। গরুর ক্ষেত্রে সাধারণ ৫৫ থেকে ৫৮ শতাংশ খাওয়ার উপযোগী মাংস পাওয়া যায়। এছাড়া পা এবং ভুঁড়িও খাওয়া যায়। চামড়াসহ বাকিটা বাদ দেয়া যায়। ফলে এই গরুটির খাওয়ার উপযোগী মাংস পাওয়া যাবে- (২৫৬×৫৫)÷১০০= ১৪০.৮ কেজি।অর্থা প্রায় ১৪১ কেজির মতো মাংস পাওযা যাবে। এরসঙ্গে চারটি পা এবং ভুঁড়ি মেলালে আরও কিছু বেশি হবে।শুধু বুকের মাপ দিয়েও গরুর ওজনের আনুমানিক হিসাব বের করা যায়। বর্তমানে বাজারে “ক্যাটল ওয়েট টেপ” পাওয়া যায়। সেখানে বুকের বেড় মাপলেই টেপে সরাসরি কেজি লেখা থাকে। আরও পড়ুন: উদ্বৃত্তের পরও প্রতিবছর কোরবানিতে পশুর দাম বাড়ে কেন?মাপ নেওয়ার সময় সতর্কতা গরুকে সোজা ও শান্ত অবস্থায় দাঁড় করান।খুব টাইট বা ঢিলা করে ফিতা ধরবেন না।খাওয়ার পরপর মাপলে কিছুটা পার্থক্য হতে পারে।এই পদ্ধতি আনুমানিক ওজন দেয়, পুরোপুরি নিখুঁত নয়। একজন খামারি বলেন, ডিজিটাল স্কেল মেশিনে গরুর ওজন মাপা সহজ। তবে এখানে একটা ঝুঁকিও আছে। একটা গরুকে মাপ দেয়ার আগে বেশি করে খাবার খাওয়ালে এবং পানি পান করিয়ে পেট ভরে ফেললে ওজন সঠিকটা আসবে না। এই কারণে ফিতা দিয়ে মাপা ভালো। এতে অল্প কিছু কমবেশি হতে পারে। তবে ঠকে যাওয়ার ভয় থাকে না।
Go to News Site