Collector
৮ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর | Collector
৮ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর
Jagonews24

৮ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দর আটদিন বন্ধ থাকবে। রোববার (২৩ মে) সোনাহাট স্থল শুল্ক স্টেশন সিএন্ডএফ (কাস্টমস্ ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং) এজেন্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক স্বাক্ষরিত পত্রে বন্ধের বিষয়টি জানানো হয়েছে। পত্রে বলা হয়েছে, অ্যাসোসিয়েশনের মাসিক সভার সিদ্ধান্ত অনুযায়ী ঈদুল আযহা উপলক্ষে ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত সোনাহাট স্থলবন্দরের আমদানি ও রফতানি সংক্রান্ত সব কার্যক্রম বন্ধ থাকবে। ২ জুন থেকে স্থলবন্দরের সকল কার্যক্রম আগের মত সচল হবে। সোনাহাট স্থল শুল্ক স্টেশনের সহকারী পরিচালক ট্রাফিক আমিনুল হক বলেন, সরকারি ছুটি অনুযায়ী স্থলবন্দরের দাপ্তরিক কার্যক্রম ১ জুন শুরু হবে। তবে আমদানি ও রফতানি কার্যক্রম ২ জুন থেকে শুরু হবে। রোকনুজ্জামান মানু/এএইচ/এমএস

Go to News Site