Collector
চার-ছক্কার ঝড়ে টি-টোয়েন্টির দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস এখন হামজার দখলে | Collector
চার-ছক্কার ঝড়ে টি-টোয়েন্টির দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস এখন হামজার দখলে
Jagonews24

চার-ছক্কার ঝড়ে টি-টোয়েন্টির দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস এখন হামজার দখলে

ইতিহাস গড়লেন রুয়ান্ডার ব্যাটার হামজা খান। টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকা সাব-রিজিওনাল বাছাইপর্বে আইভরি কোস্টের বিপক্ষে ব্যাট হাতে ৬৫ বলে অপরাজিত ১৬৪ রানের ইনিংস খেলে তাক লাগিয়ে দিয়েছেন সবাইকে। রোববার গ্যাবোরোনে ৯ চার ও ১৫টি ছক্কায় সাজানো ইনিংসটি ছিল ২৫২ স্ট্রাইক রেটে। ব্যক্তিগত ইনিংসে ১৫টি ছক্কা চতুর্থ সর্বোচ্চ হিসেবে রেকর্ড বইয়ে জায়গা করে নিয়েছে। পাশাপাশি তার এই ইনিংস এখন পুরুষদের টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। যেখানে শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ১৭২ রানের ইনিংস খেলেছিলেন তিনি ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে। এর আগে, দ্বিতীয় সর্বোচ্চ ছিল আফগানিস্তানের হজরতউল্লাহ জাজাইইয়ের অপরাজিত ১৬২ রান। হামজার এই ঝোড়ো ইনিংসের সৌজন্যে তার দল ২০ ওভারে দাঁড় করায় ২ উইকেটে ২৮৮ রানের বিশাল সংগ্রহ। পুরো ইনিংসে হামজা তিনি আইভরি কোস্টের বোলারদের ওপর সম্পূর্ণ আধিপত্য বিস্তার করেন। একই টুর্নামেন্টে আগের ম্যাচেও তিনি অপরাজিত ৬০ রান করেছিলেন ক্যামেরুনের বিপক্ষে, যা তার ফর্মের ধারাবাহিকতা প্রমাণ করে। জবাবে আইভরি কোস্ট মাত্র ১৭ রানে অলআউট হয়। যা টি-টোয়েন্টি ইতিহাসের পঞ্চম সর্বনিম্ন দলীয় সংগ্রহ। ফলে ২৭১ রানের বিশাল ব্যবধানে জয় পায় তার রুয়ান্ডা। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তৃতীয় সর্বোচ্চ ব্যবধানের জয়। আইএন

Go to News Site