Somoy TV
ঝালকাঠির নলছিটিতে আমিনুল ইসলাম বাবু (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যার পর মরদেহ পুকুরে ফেলে দেয়ার অভিযোগ উঠেছে। রোববার (২৪ মে) দুপুরে উপজেলার নাচনমহল গ্রামের একটি পুকুর থেকে ওই যুবকের মরদেহটি উদ্ধার করে পুলিশ।নিহত আমিনুল ইসলাম বাবু উপজেলার নাচনমহল গ্রামের মো. আলমগীর হোসেন তালুকদারের ছেলে।পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত ৯টার দিকে আমিনুল বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফিরে ফেরেননি। রোববার এলাকাবাসী আমিনুলের বাড়ির কাছাকাছি পার্শ্ববর্তী কুড়ালিয়া গ্রামের কৃষ্ণকান্ত রায়ের বাড়ির পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।আরও পড়ুন: বাবা মসজিদে যেতেই দেড় বছরের শিশুকে কুপিয়ে হত্যা করল মাএ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আলম জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে কোপের চিহ্ন দেখ গেছে। ওই যুবককে কুপিয়ে হত্যা করে ওই পুকুরে ফেলে দেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার সঙ্গে জড়িত কেউ আটক হননি। খুনের রহস্যও এখনও জানা যায়নি। তবে এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।
Go to News Site