Collector
উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে এডিবির দ্রুত অর্থায়ন গুরুত্বপূর্ণ: অর্থমন্ত্রী | Collector
উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে এডিবির দ্রুত অর্থায়ন গুরুত্বপূর্ণ: অর্থমন্ত্রী
Somoy TV

উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে এডিবির দ্রুত অর্থায়ন গুরুত্বপূর্ণ: অর্থমন্ত্রী

মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিতে দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) দ্রুত ও সময়োপযোগী অর্থায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।শনিবার (২৪ মে) ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও এশীয় উন্নয়ন ব্যাংকের মধ্যে এক দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।অর্থমন্ত্রী বলেন, বহুপাক্ষিক উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর মধ্যে এডিবির এই দ্রুত সহযোগিতা খুবই প্রশংসনীয়। মধ্যপ্রাচ্যের বিরূপ পরিস্থিতিতে এ ধরনের অর্থনৈতিক সহায়তা দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনা ও উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।চুক্তির আওতায় দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনা, সামাজিক সুরক্ষা এবং অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে চারটি বড় প্রকল্পে ১ দশমিক ৪ বিলিয়ন ডলার অর্থায়ন ও সহযোগিতা নিশ্চিত করা হবে।প্রকল্পগুলো হলো— স্ট্রেনদেনিং ইকোনমিক ম্যানেজমেন্ট অ্যান্ড গভর্ন্যান্স প্রোগ্রাম (সাবপ্রোগ্রাম-২), সেকেন্ড স্ট্রেনদেনিং সোশ্যাল রেজিলিয়েন্স প্রোগ্রাম (সাবপ্রোগ্রাম-২), সাসেক (SASEC) ঢাকা-সিলেট করিডোর রোড প্রজেক্ট এবং নারায়ণগঞ্জ গ্রিন অ্যান্ড রেজিলিয়েন্ট আরবান ডেভেলপমেন্ট প্রজেক্ট।আরও পড়ুন: ওয়ান সিটিজেন, ওয়ান কার্ডের উদ্যোগ চলছে: অর্থমন্ত্রীঅনুষ্ঠানে অর্থমন্ত্রী এডিবির প্রেসিডেন্ট ও উচ্চপর্যায়ের প্রতিনিধিদলকে স্বাগত জানান। তিনি বলেন, আগামীকাল (২৫ মে) এডিবির প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সময় দেশব্যাপী সমন্বিত উন্নয়ন প্রকল্প (Nationwide Integrated Development Project) বিষয়ে ঘোষণা দেয়া হবে।মন্ত্রী আরও বলেন, দীর্ঘমেয়াদি এই প্রকল্প বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ও উন্নয়ন পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এটি দেশের মানুষের জীবনমান উন্নয়নে বড় অবদান রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।অনুষ্ঠানে বাংলাদেশ সরকার ও এডিবির দীর্ঘস্থায়ী অংশীদারিত্ব ভবিষ্যতেও দেশের টেকসই অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে আরও জোরালো ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।

Go to News Site