Jagonews24
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলামকে বদলি করা হয়েছে। তাকে গোয়েন্দা-দক্ষিণ ও অ্যাডমিন থেকে সরিয়ে প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগে পদায়ন করা হয়েছে। রোববার (২৪ মে) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এই বদলি করা হয়। আদেশে বলা হয়, জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যুগ্ম কমিশনার নাসিরুল ইসলামকে ডিএমপির প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগে পদায়ন করা হলো। এ নির্দেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়। কেআর/এসএএইচ
Go to News Site