Collector
খুলনায় দুর্বৃত্তদের গুলিতে পথচারী বৃদ্ধা গুলিবিদ্ধ | Collector
খুলনায় দুর্বৃত্তদের গুলিতে পথচারী বৃদ্ধা গুলিবিদ্ধ
Jagonews24

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে পথচারী বৃদ্ধা গুলিবিদ্ধ

খুলনায় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে আছিয়া বেগম (৭০) নামে এক পথচারী নারী গুলিবিদ্ধ হয়েছেন। রোববার (২৪ মে) রাতে মহানগরীর গল্লামারী ব্রিজের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মোটরসাইকেলে এসে কয়েকজন ব্যক্তি রাসেল নামে এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। সেসময় রাসেল দৌড়ে একটি গলির ভেতরে পালিয়ে যান ও গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে পথচারী আছিয়া বেগমের হাতের আঙুলে লাগে। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় বাসিন্দারা আছিয়া বেগমকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করেন। এ বিষয়ে সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, রাসেল নামে ওই ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাকে লক্ষ্য করেই দুর্বৃত্তরা গুলি চালায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি আরও জানান, ঘটনাস্থলে গুলির আলামত পাওয়া যায়নি। বিষয়টি তদন্তে পুলিশ কাজ করছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে। আরিফুর রহমান/এসএএইচ

Go to News Site