Somoy TV
মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে চলন্ত একটি পিকআপ ভ্যানে আগুন লাগার ঘটনায় প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে ফায়ার সার্ভিসের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে এলে পরিস্থিতি স্বাভাবিক হয়।রোববার (২৪ মে) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ষোলঘর ইউনিয়নের ওমপাড়া এলাকায় মাওয়াগামী লেনে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, ঢাকা থেকে গোপালগঞ্জগামী রডবোঝাই একটি পিকআপ চলন্ত অবস্থায় হঠাৎ আগুনে দগ্ধ হতে শুরু করে। এতে দ্রুত সড়কে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং নিরাপত্তার কারণে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখা হয়। আরও পড়ুন: ফরিদপুরে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত একই পরিবারের ৪ জন যাচ্ছিলেন ডাক্তারের কাছে খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রায় এক ঘণ্টা পর আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হলে পুনরায় যান চলাচল স্বাভাবিক করা হয়। শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আগুন লাগার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
Go to News Site