Collector
ইনজুরি নিয়ে মাঠ ছাড়লেন মেসি | Collector
ইনজুরি নিয়ে মাঠ ছাড়লেন মেসি
Somoy TV

ইনজুরি নিয়ে মাঠ ছাড়লেন মেসি

ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে খবরটা আর্জেন্টিনা ও এর সমর্থকদের মনে সজোরে একটা ধাক্কাই। ইন্টার মায়ামির হয়ে খেলতে গিয়ে ইনজুরি নিয়ে মাঠ ছেড়েছেন দলটির অধিনায়ক লিওনেল মেসি। ফেলাডেলফিয়ার বিপক্ষে আন্তর্জাতিক বিরতিতে যাওয়ার আগে শেষ ম্যাচে ৭৩ মিনিটে উঠে যান মেসি।নু স্টেডিয়ামে বদলি হওয়ার আগে মেসি একটি ফ্রি কিক নিয়েছিলেন। এরপর তাকে অস্বস্তিতে দেখা যায়, ধরে রেখেছিলেন বাঁ পায়ের হ্যামস্ট্রিং। বদলি হওয়ার জন্য তিনি নিজেই ডাগআউটের নজর কাড়েন। মায়ামি তার বদলি হিসেবে নামায় মাতেও সিলভেত্তিকে।মেসি সোজা টানেলের দিকে হাঁটা দেন। তবে এ সময় তাকে অস্বস্তিতে ভুগতে দেখা যায়নি। মেডিকেল স্টাফদের কাউকেও মেসির কাছে আসতে দেখা যায়নি। বিষয়টি নিয়ে তারা এখনও কিছু জানায়ওনি। তবে ফ্যাব্রিজিও রোমানো বলেছেন, মেসির বিষয়টি মায়ামির স্টাফরা খতিয়ে দেখছেন।বিস্তারিত আসছে...

Go to News Site