Collector
হার দিয়ে বিদায় নিলেন গার্দিওলা | Collector
হার দিয়ে বিদায় নিলেন গার্দিওলা
Jagonews24

হার দিয়ে বিদায় নিলেন গার্দিওলা

এবারের মৌসুম প্রিমিয়ার লিগ জিততে না পারলেও কাছাকাছি গিয়েছিল ম্যানচেস্টার সিটি। অ্যাস্টন ভিলার বিপক্ষে গতকাল রাতের ম্যাচটি বিশেষ ছিল পেপ গার্দিওলার কারণে। কোচ হিসেবে শেষবারের মতো সিটির ডাগআউটে এসেছিলেন তিনি। কিন্তু গার্দিওলার বিদায়টা রাঙাতে পারেননি তার শিষ্যরা। ভিলার কাছে হেরেছে ২-১ ব্যবধানে। ফলে সমাপ্তিটা সুখকর হলো না গার্দিওলার জন্য। সিটির ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে সমতা টানার পর এগিয়ে গিয়ে জয় ছিনিয়ে আনে অ্যাস্টন ভিলা। ভিলার জয়ে জোড়া গোল করেন অলি ওয়াটকিন্স। যদিও শুরুতে এগিয়ে গিয়েছিল সিটিই। চলতি বছরের জানুয়ারিতে বোর্নমাউথ থেকে সিটিতে যোগ দেওয়ার পর নিজের ১১তম গোলটি করে সেমেনিও এগিয়ে নেন সিটিকে। ​টানা এক দশক সিটির দায়িত্ব নিয়ে গার্দিওলা ক্লাবটিকে জিতিয়েছেন ছয়টি প্রিমিয়ার লিগ শিরোপা, একটি চ্যাম্পিয়ন্স লিগ এবং ক্লাব বিশ্বকাপ। গতকালের ম্যাচটি ছিল ম্যানচেস্টার সিটির কোচ হিসেবে গার্দিওলার ৫৯৩তম এবং শেষ ম্যাচ। আইএন

Go to News Site