Collector
ধ্বংস করা হলো ৬০ মণ হলুদ-মরিচের গুঁড়া, ব্যবসায়ীকে জরিমানা | Collector
ধ্বংস করা হলো ৬০ মণ হলুদ-মরিচের গুঁড়া, ব্যবসায়ীকে জরিমানা
Somoy TV

ধ্বংস করা হলো ৬০ মণ হলুদ-মরিচের গুঁড়া, ব্যবসায়ীকে জরিমানা

ভেজাল মিশ্রিত প্রায় ৬০ মণ হলুদ ও মরিচের গুঁড়া ধ্বংস করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। ভেজাল মিশ্রনের দায়ে ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।গাইবান্ধার সাদুল্লাপুরের ধাপেরহাট ইউনিয়নের বড় ছত্রগাছা গ্রামে অভিযান চালিয়ে ভেজাল খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাত করায় গাইবান্ধা ভোক্তা সংরক্ষণ অধিদফতর এমন পদক্ষেপ নেয়। রোববার (২৪ মে) দুপুরে বড় ছত্রগাছা খালেক পাইকারের হলুদ মিলে ভোক্তা অধিকার, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও র‌্যাব সদস্য-১৩’র সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করে। আরও পড়ুন: গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা ও দায়রা জজ নিহত এসময় প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী পারভীন বেগমকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। পরে ভেজাল মিশ্রিত হলুদ ও মরিচের গুঁড়া ধ্বংস করা হয়। আরও পড়ুন: গাইবান্ধায় জলাতঙ্কের ভ্যাকসিনে ৫ জনের মৃত্যুর ঘটনার প্রতিবেদন দেয়ার নির্দেশ হাইকোর্টের জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক পরেশ চন্দ্র জানান, ধাপেরহাটের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে হলুদ উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ করা হয়। একটি অসাধু চক্র মিল স্থাপন করে ক্ষতিকর কৃত্রিম রং ও রাসায়নিক উপাদান মিশিয়ে হলুদ ও মরিচের গুঁড়া বাজারজাত করছে। খবর পেয়ে ওই মিল থেকে ভেজাল মিশ্রিত প্রায় ৬০ মণ হলুদ ও মরিচের গুঁড়া জব্দের পর তা ধ্বংস করা হয়।

Go to News Site