Collector
চূড়ান্ত হলো আইপিএলের শেষ চার, প্লে-অফে কে কার মুখোমুখি? | Collector
চূড়ান্ত হলো আইপিএলের শেষ চার, প্লে-অফে কে কার মুখোমুখি?
Jagonews24

চূড়ান্ত হলো আইপিএলের শেষ চার, প্লে-অফে কে কার মুখোমুখি?

প্রায় শেষদিকে চলে এসেছে আইপিএলের উনিশতম আসর। নিশ্চিত হয়ে গেছে প্লে-অফের চার দলও। গতকাল সবশেষ তথা চতুর্থ দল হিসেবে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে প্লে-অফে জায়গা নিশ্চিত করেছে রাজস্থান রয়্যালস। গতকাল রোববার দিনের প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে ৩০ রানে হারিয়ে এলিমিনেটরে নিজেদের অবস্থান নিশ্চিত করেছে রাজস্থান। প্লে-অফ নিশ্চিত করা বাকি তিন দল হলো - রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, গুজরাট টাইটান্স এবং সানরাইজার্স হায়দরাবাদ। প্লে-অফের ম্যাচগুলো শুরু হবে আগামীকাল তথা ২৬ মে থেকে। সেদিন প্রথম কোয়ালিফায়ারে ধর্মশালায় গুজরাট মুখোমুখি হবে বেঙ্গালুরুর। পরের দিন তথা ২৭ তারিখ রাজস্থান ও হায়দরাবাদ এলিমিনেটরের ম্যাচে একে-অপরের বিপক্ষে লড়বে নিউ চন্দিগঢ়ে। এই ম্যাচের জয়ী দল দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দলের বিপক্ষে একই ভেন্যুতে ২৯ মে। এলিমিনেটরে পরাজিত দলকে বিদায় নিতে হবে আসর থেকে। দ্বিতীয় কোয়ালিফায়ারে যে দল জিতবে, সেই দল প্রথম কোয়ালিফায়ারে জয়ী দলের বিপক্ষে ট্রফির লড়াইয়ে মাঠে নামবে ফাইনালে। বর্তমান চ্যাম্পিয়ন বেঙ্গালুরু চলমান মৌসুমে গ্রুপের শীর্ষে থেকে প্লে-অফে জায়গা করে নিয়েছে। আগামী ৩১ মে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল। নকআউট সূচি কোয়ালিফায়ার ১ রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু-গুজরাট টাইটান্স২৬ মে, ধর্মশালা এলিমিনেটর সানরাইজার্স হায়দরাবাদ-রাজস্থান রয়্যালস২৭ মে, নিউ চন্দিগঢ় কোয়ালিফায়ার ২ কোয়ালিফায়ার ১-এর পরাজিত দল-এলিমিনেটরের বিজয়ী দল২৯ মে, নিউ চন্দিগঢ় ফাইনাল কোয়ালিফায়ার ১-এর বিজয়ী দল-কোয়ালিফায়ার ২-এর বিজয়ী দল৩১ মে, নরেন্দ্র মোদি স্টেডিয়াম, আহমেদাবাদ আইএন

Go to News Site