Jagonews24
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নাড়ির টানে ঘরে ফিরছে উত্তর ও দক্ষিণাঞ্চলের ২২ জেলার কর্মজীবী মানুষ। এতে যমুনা সেতু পারাপারে ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ দ্বিগুণ বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ৩৯ হাজার ৯১৯টি যানবাহন পারাপার হয়েছে, যার বিপরীতে টোল আদায় হয়েছে ৩ কোটি ১৫ লাখ ৩১ হাজার ১০০ টাকা। সোমবার (২৫ মে) সকাল ৯ টার দিকে যমুনা সেতুর নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, রোববার দিবাগত রাত ১২টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সেতু দিয়ে মোট ৩৯ হাজার ৯১৯টি যানবাহন চলাচল করেছে। এর বিপরীতে সর্বমোট ৩ কোটি ১৫ লাখ ৩১ হাজার ১০০ টাকা টোল আদায় হয়েছে। তিনি আরও বলেন, ঈদযাত্রায় ঘরমুখো মানুষের চাপ সামলাতে সেতুর উভয়পাশে মোট ১৮টি বুথ চালু করা হয়েছে। যমুনা সেতুর পূর্ব টোল প্লাজা (উত্তরবঙ্গগামী লেন) দিয়ে ২২ হাজার ১১২টি যানবাহন পারাপার হয়েছে, যার বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৫৭ লাখ ৩৬ হাজার ৭৫০ টাকা। অপরদিকে পশ্চিম টোল প্লাজা দিয়ে ১৭ হাজার ৮০৭টি যানবাহন পারাপারের বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৫৭ লাখ ৩৬ হাজার ৭৫০ টাকা। এ টোল আদায়ে সেতুর উভয়পাশে ৯ টি করে মোট ১৮টি বুথ চালু রাখা হয়েছে। যা স্বাভাবিক সময়ের চেয়ে চারটি বুথ বেশি। এম এ মালেক/এনএইচআর/এএসএম
Go to News Site