Collector
ঈদে কম বাজেটে স্টাইলিশ লুক আনবেন যেভাবে | Collector
ঈদে কম বাজেটে স্টাইলিশ লুক আনবেন যেভাবে
Jagonews24

ঈদে কম বাজেটে স্টাইলিশ লুক আনবেন যেভাবে

ঈদ মানেই নতুন পোশাক, নতুন সাজ আর নিজেকে একটু আলাদা করে উপস্থাপন করার আনন্দ। তবে স্টাইলিশ দেখাতে সবসময় বেশি খরচ করতে হয়, এটা একেবারেই ঠিক নয়। একটু বুদ্ধি, সঠিক পরিকল্পনা আর কিছু সহজ টিপস জানলেই কম বাজেটেও দারুণ স্টাইলিশ ঈদ লুক তৈরি করা সম্ভব। সঠিক কাপড় নির্বাচনই মূল চাবিকাঠি ৎস্টাইলিশ লুকের শুরুটা হয় কাপড় থেকে। দামি পোশাক না কিনেও যদি আপনি ভালো ফেব্রিক বেছে নেন, তাহলে পুরো লুকই বদলে যাবে। কটন, লিনেন, ভিসকস বা সেমি-সিল্ক কাপড় কম দামে পাওয়া যায় এবং এগুলো দেখতে খুবই এলিগ্যান্ট লাগে। গরমের ঈদে হালকা ফেব্রিক যেমন আরামদায়ক, তেমনি ফটোজেনিকও।একই সঙ্গে খুব বেশি ভারী কাজ করা কাপড় না নিয়ে সিম্পল ডিজাইনের কাপড় নিন। কারণ মিনিমাল ডিজাইনই এখন সবচেয়ে বেশি ট্রেন্ডিং। থ্রিফটিং ও মিক্স-অ্যান্ড-ম্যাচ স্টাইল সবসময় নতুন পোশাক কেনার দরকার নেই। আপনার পুরোনো পোশাকের সঙ্গে নতুন কিছু ম্যাচ করে আপনি সম্পূর্ণ নতুন লুক তৈরি করতে পারেন। যেমন: একটি সিম্পল কুর্তির সঙ্গে ভারী ওড়না বা স্টেটমেন্ট স্কার্ফ ব্যবহার করলে পুরো লুক বদলে যায়। অনেক সময় স্থানীয় মার্কেট বা থ্রিফট শপে কম দামে খুব সুন্দর পোশাক পাওয়া যায়। সেগুলো একটু আলাদা করে পরলেই ঈদের জন্য পারফেক্ট আউটফিট তৈরি হয়ে যায়। অ্যাক্সেসরিজের ম্যাজিক কম দামের পোশাককে স্টাইলিশ বানানোর সহজ উপায় হলো অ্যাক্সেসরিজ। একটি সাধারণ পোশাকও দারুণ দেখাতে পারে যদি আপনি সঠিক জুয়েলারি ব্যবহার করেন।হালকা স্টেটমেন্ট ইয়াররিং, স্লিম ব্রেসলেট বা ন্যূনতম নেকলেস আপনার পুরো লুককে আরও এলিগ্যান্ট করে তুলবে। চাইলে স্কার্ফ বা ওড়না স্টাইলিং করে নতুন ফ্যাশন স্টেটমেন্ট তৈরি করতে পারেন। কম মেকআপেই বেশি সুন্দর স্টাইলিশ ঈদ লুক মানে ভারী মেকআপ নয়। বরং ন্যাচারাল গ্লো-ই এখন ট্রেন্ড। হালকা বেস, একটু ব্লাশ, মাসকারা আর লিপ টিন্ট ব্যবহার করলেই সুন্দর লুক পাওয়া যায়। ত্বক ভালোভাবে ময়েশ্চারাইজ করলে অল্প মেকআপেই মুখ উজ্জ্বল দেখাবে। তাই ঈদের আগে স্কিন কেয়ার রুটিন ঠিক রাখা খুব জরুরি। হেয়ারস্টাইলের গুরুত্ব অনেকেই শুধু পোশাকে মনোযোগ দেন, কিন্তু হেয়ারস্টাইল পুরো লুককে পরিবর্তন করে দিতে পারে। সিম্পল খোলা চুল, হালকা ওয়েভ বা ব্রেইড স্টাইল, এসবই কম খরচে দারুণ স্টাইলিশ লাগে।চুলে সামান্য হেয়ার অ্যাক্সেসরিজ যেমন ক্লিপ বা ব্যান্ড ব্যবহার করলে লুক আরও ফ্রেশ দেখাবে। সঠিক রং বেছে নিন স্টাইলিশ দেখানোর জন্য রঙ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খুব বেশি উজ্জ্বল বা জটিল রঙের বদলে সফট টোন যেমন বেইজ, প্যাস্টেল, হোয়াইট, স্কাই ব্লু বা অলিভ গ্রিন বেছে নিন। এই রঙগুলো কম খরচের পোশাককেও প্রিমিয়াম লুক দেয়। আত্মবিশ্বাসই আসল স্টাইল স্টাইলে আত্মবিশ্বাসই হলো মুল চাবিকাঠি। আপনি যা পরছেন, সেটা যদি আত্মবিশ্বাসের সঙ্গে ক্যারি করতে পারেন, তাহলে সেটাই সবচেয়ে বড় স্টাইল। অনেক সময় সাধারণ পোশাকও অসাধারণ লাগে শুধুমাত্র উপস্থাপনার কারণে। কম দামে স্টাইলিশ ঈদ লুক তৈরি করা কোনো কঠিন কাজ নয়। জিনিস ঠিক থাকলেই আপনি খুব সহজেই হয়ে উঠতে পারেন ঈদের সেরা স্টাইল আইকন। সূত্র: ভোগ, হার্পার্স বাজার স্টাইল গাইড, টাইমস অব ইন্ডিয়া ও অন্যান্য আরও পড়ুন: কালো-সোনালির মোহে কানের রাত মাতালেন মৌনি রায় ব্যাকলেস ব্লাউজ ও সাদাশাড়িতে মুগ্ধতা ছড়াচ্ছেন সোনম  এসএকেওয়াই

Go to News Site