Collector
ঝিনাইদহে গ্রেফতার এনসিপি নেতা তারেক রেজা জামিনে মুক্ত | Collector
ঝিনাইদহে গ্রেফতার এনসিপি নেতা তারেক রেজা জামিনে মুক্ত
Jagonews24

ঝিনাইদহে গ্রেফতার এনসিপি নেতা তারেক রেজা জামিনে মুক্ত

ঝিনাইদহে ছাত্রদল নেতার মামলায় গ্রেফতার এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজা জামিন পেয়েছেন। জামিনের পর সোমবার (২৫ মে) সকাল সাড়ে ১০টায় ঝিনাইদহ জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি। সোমবার (২৫ মে) সকাল ১০টায় ঝিনাইদহ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন করেন আসামি পক্ষের আইনজীবীরা। আসামি পক্ষে জামিন শুনানি করেন অ্যাডভোকেট ইসমাইল হোসেন। শুনানি শেষে আদালত এনসিপি নেতা তারেক রেজার জামিন মঞ্জুর করেন। তবে একই মামলায় গ্রেফতার যুবশক্তির কেন্দ্রীয় নেতা অয়ন রহমান খানের জামিন নামঞ্জুর করেছেন আদালত। এর আগে রোববার (২৪ মে) সন্ধ্যায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা ও যুবশক্তির কেন্দ্রীয় নেতা অয়ন রহমানকে ঝিনাইদহের একটি আদালতে সোপর্দ করে সদর থানা পুলিশ। বাদী ও বিবাদী পক্ষের যুক্তিতর্ক শেষে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রোববার (২৪ মে) রাত সাড়ে ১০টায় ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ হোসেন জরুরি প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। এম শাহাজান/এফএ/এমএস

Go to News Site