Collector
ময়মনসিংহে কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল, এক ঘণ্টা পর চলাচল শুরু | Collector
ময়মনসিংহে কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল, এক ঘণ্টা পর চলাচল শুরু
Somoy TV

ময়মনসিংহে কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল, এক ঘণ্টা পর চলাচল শুরু

ময়মনসিংহের গফরগাঁওয়ে জামালপুর কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকলের ঘটনা ঘটেছে। পরে ত্রুটি সারিয়ে এক ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল শুরু হয়েছে।সোমবার (২৫ মে) সকাল সোয়া ১০টার দিকে জামালপুর কমিউটার ট্রেনটির ইঞ্জিন সচল হলে মশাখালী স্টেশনের উদ্দেশ্য ছেড়ে যায়।এর আগে, সকাল সোয়া ৯টার দিকে উপজেলার হাতীখলা নামক স্থানে ইঞ্জিন বিকলের ঘটনাটি ঘটে। ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আকতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। আরও পড়ুন: ঈদযাত্রা /সড়ক ও রেলপথে বাড়ছে যাত্রী চাপ, উত্তরের অধিকাংশ ট্রেনই ছাড়ছে দেরিতেতিনি বলেন, জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনটি গফরগাঁও উপজেলার হাতীখলায় পৌঁছালে ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এবং ইঞ্জিনটি বিকল হয়ে যায়। পরে ট্রেনটির চালক, পরিচালক, রেলওয়ে কর্মীরা চেষ্টা করে ইঞ্জিনটি সচল করে। পরে ট্রেনটি মশাখালী রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায়। এতে এক ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

Go to News Site