Jagonews24
ঈদুল আজহা বা কোরবানির ঈদ মানেই একদিকে উৎসবের আনন্দ, অন্যদিকে ব্যস্ততার দিন। কোরবানির পশু জবাই, মাংস ভাগ করা, আত্মীয়-স্বজনের সঙ্গে দেখা করা, সব মিলিয়ে দিনটা বেশ কর্মব্যস্ত হয়ে ওঠে। এই ব্যস্ততার মাঝেও ছেলেরা চায় নিজেকে পরিপাটি ও স্টাইলিশভাবে উপস্থাপন করতে। কিন্তু প্রশ্ন হলো, এই পুরো দিনে কখন ক্লাসিক, কখন ক্যাজুয়াল লুক ভালো মানায়? আসলে কোরবানির ঈদে একটাই স্টাইল যথেষ্ট নয়। দিনের সময়ভেদে পোশাক বদলালে যেমন আরাম পাওয়া যায়, তেমনি স্টাইলও ঠিক থাকে। সকালে ক্লাসিক ও ট্র্যাডিশনাল লুকই সেরা কোরবানির ঈদের সকালটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। নামাজ, পশু কোরবানি এবং পরিবারের সঙ্গে আনুষ্ঠানিকতায় থাকে ধর্মীয় ও ঐতিহ্যের আবহ। এই সময় ক্লাসিক লুকই সবচেয়ে মানানসই। সকালের জন্য সাদা, অফ-হোয়াইট, ক্রিম বা হালকা প্যাস্টেল রঙের পাঞ্জাবি বেছেনিতে পারেন। এর সঙ্গে সাদামাটা পায়জামা বা সালোয়ার পরলে পুরো লুকটি হয়ে ওঠবে পরিপাটি ও মার্জিত। চাইলে হালকা এমব্রয়ডারি বা সুতার কাজ থাকা পাঞ্জাবিও বেছেনিতে পারেন। তবে খুব বেশি ভারী ডিজাইন এড়িয়ে চলাই ভালো। এ সময় জুতা হিসেবে স্যান্ডেল বা লোফার এবং একটি সিম্পল ঘড়িই পুরো লুককে পরিবর্তন করে দেবে। দুপুরে ক্যাজুয়াল আরামই প্রধান কোরবানির পরের সময়টা সবচেয়ে ব্যস্ত থাকার সময়। মাংস কাটা, রান্নার প্রস্তুতি, বাজার করা এবং পরিবারের কাজে ব্যস্ত থাকতে হয়। এই সময় ভারী বা ফরমাল পোশাক একদমই আরামদায়ক নয়। তাই দুপুরে ক্যাজুয়াল লুকই মানানসই। হালকা কটন শার্ট, লিনেন কুর্তা বা টি-শার্টের সঙ্গে চিনো প্যান্ট বা জিন্স হতে পারে পারফেক্ট কম্বিনেশন। এই ধরনের পোশাক সহজে নোংরা হলেও সমস্যা হয় না এবং কাজ করতেও সুবিধা হয়। রঙের ক্ষেত্রে হালকা ও ডার্ক শেড মিক্স করে পরা যেতে পারে। যেমন নেভি ব্লু, অলিভ, গ্রে বা বেইজ। দুপুরের লুকে কমফোর্ট এবং মুভমেন্ট ফ্রিডমই মূল লক্ষ্য থাকা উচিত। বিকেল থেকে সন্ধ্যায় ফিউশন লুক দুপুরের ব্যস্ততা কমে গেলে এবং অতিথি আসা শুরু হলে তখন একটু ফিউশন স্টাইল মানায়। এই সময় ক্লাসিক আর ক্যাজুয়ালের মিশ্রণ সবচেয়ে ভালো কাজ করে। যেমন: একটি হালকা কুর্তা সঙ্গে জিন্স, অথবা সিম্পল শার্টের সঙ্গে ট্র্যাডিশনাল প্যান্ট। চাইলে কুর্তার ওপর হালকা ব্লেজারও যোগ করা যেতে পারে। এই লুক আপনাকে একই সঙ্গে ট্র্যাডিশনাল ও মডার্ন দুইভাবেই উপস্থাপন করবে। এই সময় একটু স্টাইলিশ হেয়ারস্টাইল, হালকা পারফিউম এবং ঘড়ি পুরো লুককে আরো আকষর্ণীয় করে তোলে। রাতে স্মার্ট ক্যাজুয়াল লুকই পারফেক্ট রাতে সাধারণত আত্মীয়দের সঙ্গে আড্ডা, ডিনার বা বাইরে ঘোরাঘুরি হয়। এই সময় ভারী ট্র্যাডিশনাল পোশাকের চেয়ে স্মার্ট ক্যাজুয়াল লুক বেশি মানানসই। একটি ফিটেড শার্ট, জিন্স বা চিনো প্যান্ট এবং স্টাইলিশ স্নিকার্স এই সময়ের জন্য পারফেক্ট কম্বিনেশন। চাইলে হালকা জ্যাকেট বা শালও ব্যবহার করা যেতে পারে। রাতের লুকে একটু ফ্যাশন ফোকাস বেশি থাকে, তাই এখানে স্টাইল একটু বেশি এক্সপ্রেসিভ হতে পারে। ক্লাসিক না ক্যাজুয়াল কোনটি সেরা আসলে কোরবানির ঈদে একটি স্টাইল দিয়ে পুরো দিন পার করা কঠিন। সকালটা ক্লাসিক, দুপুরটা ক্যাজুয়াল এবং সন্ধ্যা থেকে রাত পর্যন্ত স্মার্ট ফিউশন লুকই তিনটি মিলেই সম্পূর্ণ ঈদ ফ্যাশন তৈরি হয়। তবে আরাম এবং আত্মবিশ্বাসই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি যেটাই পরুন না কেন, যদি স্বাচ্ছন্দ্যবোধ করেন সেটাই আপনার জন্য সেরা স্টাইল। সূত্র: ভোগ মেনস ফ্যাশন গাইড, টাইমস অব ইন্ডিয়া ও অন্যান্য আরও পড়ুন: ঈদে কম বাজেটে স্টাইলিশ লুক আনবেন যেভাবে কালো-সোনালির মোহে কানের রাত মাতালেন মৌনি রায় এসএকেওয়াই
Go to News Site