Somoy TV
প্রায় প্রতিরোধ্য হাম এখন যেন অপ্রতিরোধ্য। দুই মাসেও কমানো যায়নি শিশুর মৃত্যু সংখ্যা। প্রয়োজনের তুলনায় টিকা সরবরাহ করা গেলেও সংক্রামক কমছেনা। শিশুদের সব ধরনের টিকা নিশ্চিত করার পরামর্শ চিকিৎসকদের।দুরন্ত-চঞ্চল এই শিশুদের এখন খেলার বয়স। তাই হাসপাতালে এসেও খেলার জায়গা পেয়ে মেতে উঠেছেন তারা। কেউ হামে আক্রান্ত ভাই-বোনের পাশে, কেউবা সুস্থ হয়ে বাড়ি ফেরার পথে।দুই মাসের হামের ভয়াল থাবায় এখন পর্যন্ত প্রাণ গেছে প্রায় সাড়ে ৫০০ শিশুর। কারও বয়স হয়নি টিকা দেয়ার, কেউবা জানতেন না দিতে হবে টিকা। অনেক সময় শৈশবে মায়ের টিকা দেয়া না থাকলে শিশুদের আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে। আরও পড়ুন: হাম-উপসর্গে প্রাণ গেল আরও ১৬ শিশুরচিকিৎসকরা বলছেন, হামে আক্রান্ত শিশুরা অপুষ্টিতে থাকলে ও মায়ের পর্যাপ্ত বুকের দুধ না পেলে শারীরিক অবস্থা জটিল হবার সম্ভাবনা থাকে। আরও পড়ুন: কমছে না হামের প্রকোপ, বাড়ছে নিউমোনিয়ার মতো জটিলতাওহাম থেকে বাঁচতে টিকার বিকল্প নেই বলে জানান সংশ্লিষ্টরা। এছাড়া চিকিৎসকরা শিশুদের প্রয়োজনীয় সব টিকা দেয়ার প্রতি অভিভাবকদের সচেতন থাকার আহ্বান জানান।
Go to News Site