Collector
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুই সড়ক দুর্ঘটনা, ট্রাকচালক নিহত | Collector
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুই সড়ক দুর্ঘটনা, ট্রাকচালক নিহত
Jagonews24

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুই সড়ক দুর্ঘটনা, ট্রাকচালক নিহত

মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় এক ট্রাকচালক নিহত হয়েছেন। এছাড়া প্রাইভেটকারের তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন। রোববার (২৪ মে) রাত ২টা থেকে সোমবার ভোর সাড়ে ৪টার মাঝে দোগাছি ও সমষপুর এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, রাত ২টার দিকে দোগাছি সেনা ক্যাম্পের সামনে দুটি মালবোঝাই ট্রাকের সংঘর্ষের খবর পেয়ে ফায়ার সার্ভিস উদ্ধার কাজ শুরু করে। দুর্ঘটনায় ট্রাকচালক গুরুতর আহত অবস্থায় গাড়ির ভেতর আটকা পড়েন। পরে তাকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। নিহত ট্রাকচালক মো. হোসেন (৩৫) চুয়াডাঙ্গা জেলার বাসিন্দা। মরদেহ হাঁসাড়া হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে বলে জানিয়েছে পুলিশ। অন্যদিকে ভোর সাড়ে ৪টার দিকে এক্সপ্রেসওয়ের সমষপুর যাত্রী ছাউনির সামনে মাওয়ামুখী লেনে দুটি বাস ও প্রাইভেট কারের মাঝে ত্রিমুখী সংঘর্ষ ঘটে। এতে প্রাইভেট কারের তিন যাত্রী গুরুতর আহত হন। হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়ের উভয় স্থানে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, ফলে ভোর থেকে কয়েক ঘণ্টা যাত্রী ও পরিবহন চালকদের দুর্ভোগ পোহাতে হয়। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তৎপরতায় যান চলাচল স্বাভাবিক করা হয়। শুভ ঘোষ/এফএ/এএসএম

Go to News Site