Collector
পশু জবাই ও ঈদের নামাজ আদায়ে ভারতের আরেক প্রদেশে কড়াকড়ি | Collector
পশু জবাই ও ঈদের নামাজ আদায়ে ভারতের আরেক প্রদেশে কড়াকড়ি
Somoy TV

পশু জবাই ও ঈদের নামাজ আদায়ে ভারতের আরেক প্রদেশে কড়াকড়ি

মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহাকে সামনে রেখে আইনশৃঙ্খলা বিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশ দিয়েছেন ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।রোববার (২৪ মে) ভিডিও কনফারেন্সে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি বলেন, খোলা জায়গায় বা জনসমক্ষে পশু কোরবানি করা যাবে না এবং রাস্তা বন্ধ করে কোনো নামাজ আদায় করা যাবে না। যোগী আদিত্যনাথ বলেন, শুধু পূর্বনির্ধারিত স্থানে কোরবানির অনুমতি দিতে হবে এবং উৎসব ঘিরে কোনো নতুন রীতি বা প্রথা চালু করা যাবে না। আরও পড়ুন: ঈদুল আজহার ছুটি কমালো পশ্চিমবঙ্গ কর্মকর্তাদের নির্দেশনা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, শুধুমাত্র ঐতিহ্যবাহী স্থানেই নামাজ আদায় করতে হবে এবং কোনো অবস্থাতেই নামাজের জন্য রাস্তা বন্ধ করার অনুমতি দেয়া যাবে না। আদিত্যনাথ কর্মকর্তাদের আরও নির্দেশনা দিয়ে বলেন, পশু কোরবানির পর সৃষ্ট বর্জ্য যথাযথ অপসারণ নিশ্চিত করতে হবে। খোলা জায়গায় মাংস বিক্রি নিষেধাজ্ঞা বজায় রাখা হয় এবং অবৈধ কসাইখানাগুলোর বিরুদ্ধে যেন কঠোর ব্যবস্থা নেয়া হয়। এছাড়া বৈধ কসাইখানাতে নির্ধারিত ধারণক্ষমতার বাইরে অতিরিক্ত পশু রাখা যাবে না বলে হুঁশিয়ারি দেন। আরও পড়ুন: পশ্চিমবঙ্গে গরু-মহিষ জবাই নিষিদ্ধ করল বিজেপি মুখ্যমন্ত্রী কর্মকর্তাদের উৎসবকালে নিরাপত্তা ব্যবস্থা, পয়ঃনিষ্কাশন ও বিদ্যুৎ সরবরাহ জোরদারের নির্দেশ দিয়েছেন। এছাড়া সংবেদনশীল এলাকাগুলোতে ফ্ল্যাগ মার্চ ও ধর্মীয় স্থানগুলোর আশপাশে নিয়মিত টহল জোরদারের কথা বলা হয়েছে। আলিগড়, বিজনোর, সাহারানপুর, রামপুর এবং সম্ভল সহ সংবেদনশীল জেলার কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে মুখ্যমন্ত্রী তাদের বিগত বছরগুলোর ঘটনা পর্যালোচনা করতে বলেন। একইসঙ্গে সম্ভাব্য অশান্তি সৃষ্টি কারীদের চিহ্নিত করে যেখানে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। এর আগে ঈদুল আজহা উপলক্ষে দু’দিনের পরিবর্তে এক দিন ছুটি ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। তৃণমূল ক্ষমতায় থাকাকালীন এই ঈদে দু’দিন ছুটি ছিল। নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘২০২৫ সালের ২৭ নভেম্বর রাজ্য সরকারের তরফে ছুটি সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। তাতে ২০২৬ সালের ২৬ এবং ২৭ মে (মঙ্গলবার এবং বুধবার) ঈদুল আজহা উপলক্ষে ছুটি ঘোষণা করা হয়। কিন্তু এখন জানা গিয়েছে, বৃহস্পতিবার ২৮ মে ঈদ পালন করা হবে। তাই আগের বিজ্ঞপ্তিতে কিছুটা সংশোধন করা হচ্ছে। ঈদ উপলক্ষে ২৮ মে ছুটি থাকবে। তার আগের দু’দিনের ঘোষিত ছুটি বাতিল করা হচ্ছে। ওই দু’দিন, অর্থাৎ মঙ্গলবার এবং বুধবার সাধারণ কাজের দিন হিসাবেই গণ্য হবে।’ তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে

Go to News Site