Somoy TV
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩০ লিটার দেশীয় চোলাই মদসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।রোববার (২৪ মে) সকালে উপজেলার দাউদপুর ইউনিয়নের পূর্বাচল দামছি সিংগারার মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতাররা হলেন- পূর্বাচল দামছি এলাকার কফিলউদ্দিনের ছেলে আয়নাল হক (৩৫) ও হেলাল উদ্দিনের ছেলে মো. সেলিম মিয়া (৩৮)।পুলিশ জানায়, রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ থানার একটি দল দাউদপুর ইউনিয়নের পূর্বাচল দামছি সিংগারার মোড় এলাকায় অভিযান চালায়। সেখানে মাদক কেনাবেচার সময় আয়নাল ও সেলিমকে হাতেনাতে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৩০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়।আরও পড়ুন: রূপগঞ্জে সন্ত্রাসীদের হামলায় আহত ফল ব্যবসায়ীর মৃত্যুরূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন বলেন, 'গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি ওই এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী দেশীয় চোলাই মদ বিক্রি করছে। পরে পুলিশের একটি দল সেখানে তাৎক্ষণিক অভিযান চালিয়ে মদসহ দুইজনকে গ্রেফতার করে।'ওসি আরও জানান, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার (২৫ মে) দুপুরে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
Go to News Site