Collector
চট্টগ্রামে ১১ মামলার পলাতক আসামি ‘জাম্বু’ গ্রেফতার | Collector
চট্টগ্রামে ১১ মামলার পলাতক আসামি ‘জাম্বু’ গ্রেফতার
Somoy TV

চট্টগ্রামে ১১ মামলার পলাতক আসামি ‘জাম্বু’ গ্রেফতার

চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানায় ১১ মামলার পলাতক আসামি নুরুল ইসলাম প্রকাশ জাম্বুকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৫ মে) রাত সাড়ে ১১টার দিকে নিউমুরিং তক্তারপুল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।এ বিষয়ে ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান বলেন, ‘নুরুল ইসলাম ইপিজেড থানার একটি চুরির মামলার পলাতক আসামি ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত সাড়ে ১১টার দিকে নিউমুরিং তক্তারপুল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।’আরও পড়ুন: বরিশালে বাবু হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতারগ্রেফতার নুরুল ইসলামের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় চুরি, ছিনতাইসহ নানা অভিযোগে ১১টি মামলা রয়েছে। এর মধ্যে ইপিজেড থানায় একটি মামলা রয়েছে।

Go to News Site