Somoy TV
দীর্ঘ ৭ বছর পর আবারও চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নিয়েছে এএস রোমা। এই সাফল্যের উচ্ছ্বাসের মধ্যেই দলটির কোচ জিয়ান পিয়েরো গাসপেরিনি আত্মবিশ্বাসের সঙ্গে ইঙ্গিত দিয়েছেন, মৌসুম শেষে হয়ত ইতালি ছাড়ছেন না পাওলো দিবালা। এই আর্জেন্টাইন তারকার সঙ্গে শিগগিরই নতুন চুক্তির ইঙ্গিত দিয়েছেন রোমার কোচ। ইতালিয়ান ক্লাবটির এই সিদ্ধান্তে বড় ধাক্কা খেতে পারে আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্স।২০১৯ সালের পর প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগে জায়গা নিশ্চিত করার পর রোমার কোচ গাসপেরিনি দিবালার ভবিষ্যৎ নিয়ে আশাবাদী মন্তব্য করেন। গতকাল হেলাস ভেরোনার মাঠে ২-০ ব্যবধানে জয়ের ম্যাচে জোড়া গোল করেছেন দিবালা। পুরো ৯০ মিনিট খেলেই ম্যাচে রোমার জয়ের নায়ক আর্জেন্টাইন এই তারকা।ম্যাচ শেষে গাসপেরিনি বলেন, 'আমি নিশ্চিত, আগামী মৌসুমেও সে এখানেই থাকবে। আমি তাকে সরাসরি ক্লাব ম্যানেজমেন্টের সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়েছি, এর বেশি আমার কিছু করার নেই।'ইতালিয়ান সংবাদমাধ্যমগুলোর দাবি, আগামী সপ্তাহেই ক্লাব ও দিবালার মধ্যে নতুন চুক্তি চূড়ান্ত হতে পারে। নতুন চুক্তিতে তার বেতনে বড় ধরনের কাটছাঁট হবে বলেও জানা গেছে। বর্তমানে বছরে ৮ মিলিয়ন ইউরো আয় করা দিবালা নতুন চুক্তিতে পাবেন প্রায় ২.৫ মিলিয়ন ইউরো। চুক্তির মেয়াদ হবে এক বছর। আরও পড়ুন: নেইমারকে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা দিয়ে ব্রাজিলের সাবেকের তোপের মুখে আনচেলত্তিএর ফলে আপাতত বোকা জুনিয়র্সে এই ৩৩ বছর বয়সীর যোগ দেওয়ার সম্ভাবনা কমে গেলেও ভবিষ্যতে বিশ্বকাপজয়ী এই তারকাকে নীল-সোনালি জার্সিতে দেখার আশা পুরোপুরি শেষ হয়ে যাচ্ছে না। দিবালার গোলে চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত হওয়ার পর তাকে বুকে টেনে নেন রোমার কোচ গাসপিরিনি। ছবি: স্কাই ইতালিয়াচুক্তি নবায়নের গুঞ্জন নিয়ে দিবালা এখনো প্রকাশ্যে কিছু বলেননি। তবে তিনি ইনস্টাগ্রামে রহস্যময় একটি স্টোরি শেয়ার করেছেন, যেখানে ছিল চ্যাম্পিয়ন্স লিগের লোগো। উল্লেখযোগ্য বিষয় হলো, দিবালা শেষবার এই প্রতিযোগিতায় খেলেছিলেন ২০২২ সালের মার্চে, তখন তিনি অবশ্য জুভেন্টাসের খেলোয়াড় ছিলেন। অন্যদিকে রোমাও ২০১৯ সালের পর আর চ্যাম্পিয়ন্স লিগে খেলেনি।এটা গোপন কিছু নয় যে বোকা জুনিয়র্স সভাপতি হুয়ান রোমান রিকুয়েলমে দিবালাকে দলে ভেড়াতে চান। একই ইচ্ছা প্রকাশ করেছেন তার বন্ধু ও সাবেক সতীর্থ লিয়ান্দ্র পারেদেসও। পিএসজির সাবেক এই মিডফিল্ডার বহুবার প্রকাশ্যে দিবালাকে বোকায় দেখতে চাওয়ার কথা বলেছেন। আরও পড়ুন: রেকর্ড দামে বিক্রি রোনালদোর বিরল কার্ড, তবু শীর্ষে মেসিতবে এখন পর্যন্ত ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো অগ্রগতি হয়নি। ধারণা করা হচ্ছে, আগামী বৃহস্পতিবার (২৮ মে) কোপা লিবার্তাদোরেসে বোকা জুনিয়র্সের ভবিষ্যৎ নির্ধারণ হয়ে যাওয়ার পরই এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হতে পারে।কয়েক দিন আগে দিবালা নিজের প্রতিনিধিত্ব ব্যবস্থায় পরিবর্তনের ইঙ্গিতও দিয়েছেন। তিনি নতুন এজেন্ট নিয়োগ করেছেন এবং এখন কেএমবি এজেন্সির ক্রিস্টিয়ান বেরেইতের পরামর্শে চলছেন। সাম্প্রতিক বছরগুলোতে এই এজেন্সির মাধ্যমে বেশ কয়েকজন ফুটবলার বোকা জুনিয়র্সে যোগ দিয়েছেন, যার মধ্যে রয়েছেন এন্ডের এরেরা, টমাস বেলমন্তে, সান্তিয়াগো এস্কাসিবার, মার্কোস রোহো এবং সার্জিও রোমেরো।
Go to News Site