Somoy TV
মানিকগঞ্জে লিকোইড অক্সিজেনবাহী লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে একটি যাত্রীবাহী বাসে আগুন লেগেছে। এ সময় ওই বাসে যাত্রীর মালামাল পুড়ে ছাই হয়েছে বলে জানা গেছে।সোমবার (২৫ মে) দুপুরে সদর উপজেলার ভাটবাউর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় কেউ আহত না হলেও বাসটি পুড়ে গেছে এবং পুরো এলাকায় লিকোইড অক্সিজেন গ্যাস ছড়িয়ে পড়েছে।এ দিকে দুর্ঘটনার পর ঢাকা-আরিচা মহাসড়কের প্রায় আধাঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম।আরও পড়ুন: ঢাকা-বরিশাল মহাসড়কে বাস খাদে পড়ে নারী নিহত, স্বামী-সন্তান হাসপাতালেপুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, কুষ্টিয়াগামী এফকে পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ঢাকাগামী স্পেক্ট্রা কোম্পানির তরল গ্যাসবাহী একটি লরির সংঘর্ষ হয়। সংঘর্ষের পরই বাসটিতে আগুন ধরে যায়। একই সঙ্গে গ্যাসবাহী ট্রাক থেকে গ্যাস লিকেজ শুরু হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাসটিতে থাকা যাত্রীরা নিরাপদে সরে যান এবং দুই গাড়ির চালক চাবি রেখে পালিয়ে যান।খবর পেয়ে মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে গ্যাস লিকেজও নিয়ন্ত্রণ করা হয়। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় ৫০ থেকে ৬০ লাখ টাকার মালামাল রক্ষা পায়। তবে এতে সাত লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।আরও পড়ুন: প্রাইভেটকার-মাইক্রোর সঙ্গে সংঘর্ষে বাস ছিটকে গভীর খাদে, চালক নিহত,এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।তিনি আরও জানান, দুর্ঘটনার কারণে প্রায় এক ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশে প্রায় এক কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। পরে রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক সরিয়ে নেয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, রাস্তাটি প্রায় এক ঘণ্টা ব্লকেজ থাকে। ঘরমুখো মানুষের বাড়ি ফেরা নির্বিঘ্ন করতে দ্রুত সময়ের মধ্যে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।
Go to News Site