Collector
এবারও প্রধানমন্ত্রীর দেয়া বিশেষ অনুদান পেলেন নাসিকের ১১৩৫ পরিচ্ছন্নতাকর্মী | Collector
এবারও প্রধানমন্ত্রীর দেয়া বিশেষ অনুদান পেলেন নাসিকের ১১৩৫ পরিচ্ছন্নতাকর্মী
Somoy TV

এবারও প্রধানমন্ত্রীর দেয়া বিশেষ অনুদান পেলেন নাসিকের ১১৩৫ পরিচ্ছন্নতাকর্মী

গত ঈদুল ফিতরের মতো এবারও পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১ হাজার ১৩৫ জন পরিচ্ছন্নতাকর্মীকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিশেষ অনুদান দেয়া হয়েছে।সোমবার (২৫ মে) দুপুরে সিটি করপোরেশনের নগর ভবন মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে আনুষ্ঠানিকভাবে পরিচ্ছন্নতাকর্মীদের হাতে অনুদানের অর্থ তুলে দেন প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সরকার প্রত্যেক পরিচ্ছন্নতাকর্মীকে নগদ ৫ হাজার টাকা করে অনুদান দিয়েছে বলে জানান তিনি।অনুদান বিতরণ অনুষ্ঠানে পরিচ্ছন্নতাকর্মীদের নিরলস পরিশ্রমের প্রশংসা করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান বলেন, ‘নগরবাসীর জন্য পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তুলতে পরিচ্ছন্নতাকর্মীরা প্রতিদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে নাগরিকরা পরিচ্ছন্ন পরিবেশে বসবাসের সুযোগ পাচ্ছেন। তাই ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে সরকার তাদের পাশে দাঁড়িয়েছে’।আরও পড়ুন: চসিকের পরিচ্ছন্নতাকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ১ কোটি ৬৩ লাখ টাকার অনুদান‎সাখাওয়াত হোসেন বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদুল ফিতরের মতো এবারও ঈদুল আযহা উপলক্ষে প্রত্যেক পরিচ্ছন্নতাকর্মীকে ৫ হাজার টাকা করে অনুদান দিয়েছেন। ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে’।এছাড়া এবারের ঈদুল আযহায় কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণে সিটি কর্পোরেশনের প্রস্তুতির কথাও তুলে ধরেন তিনি।এ বিষয়ে প্রশাসক সাখাওয়াত হোসেন খান বলেন, ‘ঈদের দিন সকাল সাড়ে ১১টা থেকে নির্ধারিত সময়ের মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণ করা হবে। নগরবাসী যাতে কোন ধরনের ভোগান্তিতে না পড়েন সে বিষয়টি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি। প্রতিটি ওয়ার্ডে পরিচ্ছন্নতাকর্মীরা এ কাজে নিয়োজিত থাকবেন। ঈদের দিনও তাদের জন্য বিশেষ বরাদ্দ রাখা হয়েছে’। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আজগর হোসেন, নির্বাহী প্রকৌশলী ইসমাইল চৌধুরী, সমাজকল্যাণ কর্মকর্তা এ কে এম ফরিদুল মিরাজ, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হেমায়েত উদ্দিন, পরিচ্ছন্ন কর্মকর্তা আলমগীর হিরণ, সাবেক কাউন্সিলর শওকত হাসেম শকু, মো. শামসুজ্জোহা, সাবেক নারী কাউন্সিলর আফসানা আফরোজ বিভা, দিলারা মাসুদ ময়না, মাসুদা মোজাফফর প্রমুখ।

Go to News Site