Collector
ঈদে জনগণের ভোগান্তি কমাতে পুলিশ কাজ করছে: এসপি | Collector
ঈদে জনগণের ভোগান্তি কমাতে পুলিশ কাজ করছে: এসপি
Jagonews24

ঈদে জনগণের ভোগান্তি কমাতে পুলিশ কাজ করছে: এসপি

ঈদ সামনে জনগণের ভোগান্তি কমাতে যানজটপ্রবণ এলাকা, গরুর ট্রাক প্রবেশের রুট এবং পশুর হাটগুলোতে অতিরিক্ত পুলিশ দায়িত্ব পালন করছে বলে জানিয়েছেন ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন। সোমবার (২৫ মে) দুপুরে ধামরাই থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। পুলিশ সুপার আরও বলেন, গার্মেন্টস সংশ্লিষ্ট এলাকায় শিল্প পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে জেলা পুলিশ। মাদকের বিরুদ্ধে ‌সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথা তুলে ধরে শামীমা পারভীন বলেন, বাংলাদেশ পুলিশও একই অবস্থানে রয়েছে। প্রতিদিনই মাদক উদ্ধার ও জড়িতদের গ্রেফতার করা হচ্ছে। সম্প্রতি সাভারে মাদকবিরোধী অভিযানে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, কোথাও মাদকসেবন বা মাদক ব্যাবসার তথ্য পেলে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নেবে। এসময় ঢাকা জেলা পুলিশ ও ধামরাই থানা পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। মাহফুজুর রহমান নিপু/এসআর/এমএস

Go to News Site