Collector
রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু হচ্ছে: আইনমন্ত্রী | Collector
রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু হচ্ছে: আইনমন্ত্রী
Somoy TV

রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু হচ্ছে: আইনমন্ত্রী

আগামী ১ জুন থেকে রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। সোমবার (২৫ মে) চুয়াডাঙ্গায় বিএনপির দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আইনমন্ত্রী।তিনি বলেন, ‘শিশু রামিসা ধর্ষণ ও হত্যার সঙ্গে জড়িত প্রধান অভিযুক্তকে ৭ ঘণ্টার মাথায় গ্রেফতার করা হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে আসামি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আমরা বলেছিলাম, এক সপ্তাহের মধ্যে চার্জশিট হবে। এক সপ্তাহের মধ্যে চার্জশিট হয়েছে।’আইনমন্ত্রী আরও বলেন, ‘১ জুন থেকে ১৫ জুন পর্যন্ত আদালত ছুটিতে। শুধুমাত্র নারীর প্রতি সহিংসতা শিশুর প্রতি সহিংসতা সংক্রান্ত যে আদালত ছুটির বাইরে রাখার জন্য সরকার সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নিয়েছে যে এ আদালতগুলো খোলা থাকবে। তাহলে আপনারাই দেখেছেন ১ জুন থেকে রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু হচ্ছে।’আরও পড়ুন: রামিসা হত্যা মামলার চার্জশিট ও বিচার কবে, জানালেন আইনমন্ত্রীমো. আসাদুজ্জামান বলেন, ‘নাসির উদ্দিন পাটোয়ারী সাহেবের বিষয়টি স্থানীয়ভাবে যে আচরণ করা হয়েছে কেউ কামনা করে না। এনসিপির সঙ্গে যে ঘটনা ঘটেছে তা রাজনৈতিকভাবে এনসিপি যেমন দেখছে বিএনপি তেমনি রাজনৈতিকভাবে দেখছে।’এর আগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গার দামুড়হুদায় অনুষ্ঠিত তিন দিনব্যাপী সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক লুৎফুন নাহার। অনুষ্ঠানে নজরুল বিষয়ক আলোচনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন: পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবির খান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরীফ।

Go to News Site