Collector
ঈদে মজাদার দুই পদ | Collector
ঈদে মজাদার দুই পদ
Somoy TV

ঈদে মজাদার দুই পদ

কোরবানি ঈদে টেবিল ভরা গরুর মাংসের মজাদার আইটেম থাকে। কিন্তু সেই পদে যদি থাকে ভিন্নতা তাহলে জম্পেস হয়ে ওঠে অতিথিদের সঙ্গে ঈদ আড্ডা। দেখে নিন ঈদে মজাদার দুই রেসিপি। ঈদের দিন নিজ হাতে তৈরি করে ফেলুন এই রেসিপি।গরুর মাংসের ভুনা খিচুড়িউপকরণখিচুড়ির জন্য: পোলাও চাল – ২ কাপ, মুগ ডাল – ১ কাপ, গরুর মাংস – ৫০০ গ্রাম, পেঁয়াজ কুচি – ২ কাপ, আদা বাটা – ১ টেবিল চামচ, রসুন বাটা – ১ টেবিল চামচ, মরিচ গুঁড়া – ১ চা চামচ, হলুদ গুঁড়া – ১ চা চামচ, জিরা গুঁড়া – ১ চা চামচ, গরম মসলা গুঁড়া – ১ চা চামচ, তেজপাতা – ২টি, দারুচিনি – ২ টুকরা, এলাচ – ৩টি, লবঙ্গ – ৩টি, কাঁচা মরিচ – ৪-৫টি, তেল/ঘি – পরিমাণমতো, লবণ – স্বাদমতো, গরম পানি – প্রয়োজনমতো।প্রস্তুত প্রণালিপ্রথমে ডাল হালকা ভেজে ধুয়ে নিন। চালও ধুয়ে পানি ঝরিয়ে রাখুন। এবার গরুর মাংসে আদা, রসুন, হলুদ, মরিচ ও লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিন। হাঁড়িতে তেল বা ঘি গরম করে গোটা গরম মসলা ও পেঁয়াজ ভেজে বাদামি করুন। এরপর মাংস দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। মাংস আধা সিদ্ধ হলে চাল ও ডাল দিয়ে নেড়ে মসলা মিশিয়ে নিন। গরম পানি দিন। পানি এমন হবে যেন চাল-ডাল ডুবে যায়। কাঁচা মরিচ ও গরম মসলা গুঁড়া দিয়ে ঢেকে কম আঁচে রান্না করুন। খিচুড়ি মাখা মাখা হয়ে এলে সামান্য ঘি ছড়িয়ে নামিয়ে নিন। গরম গরম ভুনা খিচুড়ি সালাদ বা আচার দিয়ে পরিবেশন করুন। আরও পড়ুন: ঈদে মজাদার দুই পদগরুর মজাদার নেহারিউপকরণগরুর পায়ের মাংস/হাড়সহ মাংস – ১ কেজি, পেঁয়াজ কুচি – ১ কাপ, আদা বাটা – ১ টেবিল চামচ, রসুন বাটা – ১ টেবিল চামচ, মরিচ গুঁড়া – ১ চা চামচ, হলুদ গুঁড়া – আধা চা চামচ, ধনে গুঁড়া – ১ চা চামচ, জিরা গুঁড়া – ১ চা চামচ, গরম মসলা – ১ চা চামচ, দারুচিনি – ২ টুকরা, এলাচ – ৩টি, লবঙ্গ – ৪টি, আটার গোলা – ২ টেবিল চামচ (ঝোল ঘন করতে), তেল – পরিমাণমতো, লবণ – স্বাদমতো, কাঁচা মরিচ – ৪টি, আদা কুচি ও ধনেপাতা – সাজানোর জন্য।প্রস্তুত প্রণালিমাংস ভালোভাবে ধুয়ে নিন। এবার হাঁড়িতে তেল গরম করে পেঁয়াজ বাদামি করে ভেজে নিন। আদা-রসুন বাটা ও সব মসলা দিয়ে কষান। মাংস দিয়ে ভালোভাবে কষিয়ে পর্যাপ্ত পানি দিন। ঢেকে কম আঁচে দীর্ঘ সময় রান্না করুন যাতে মাংস নরম হয়ে যায়। আটার গোলা মিশিয়ে ঝোল কিছুটা ঘন করুন। কাঁচা মরিচ, গরম মসলা ও আদা কুচি দিয়ে আরও ৫ মিনিট রান্না করুন। ধনেপাতা ছড়িয়ে পরিবেশন করুন। নান, রুটি বা পরোটার সঙ্গে গরম গরম নেহারি খেতে দারুণ লাগে। আরও পড়ুন: ঈদে মজাদার দুই পদ

Go to News Site