Collector
ফেবারিট হলেও স্পেনকে সতর্ক করলেন সাবেক কোচ | Collector
ফেবারিট হলেও স্পেনকে সতর্ক করলেন সাবেক কোচ
Somoy TV

ফেবারিট হলেও স্পেনকে সতর্ক করলেন সাবেক কোচ

বর্তমান ও সাবেক কোচের কথোপকথনে উঠে এলো স্পেন জাতীয় ফুটবল দলের ভেতরের বাস্তবতা। ‘দ্য স্টার দ্যাট ইউনাইটস আস’ পডকাস্টে অংশ নিয়ে খোলামেলা আলোচনা করেছেন স্পেনের বর্তমান কোচ লুইস দে লা ফুয়েন্তে এবং ২০১০ বিশ্বকাপজয়ী সাবেক কোচ ভিসেন্তে দেল বস্ক।আলোচনায় জাতীয় দলের কোচ হিসেবে সবচেয়ে কঠিন দায়িত্বের কথা তুলে ধরেন দে লা ফুয়েন্তে। তার মতে, প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা কঠিন হলেও আরও কঠিন হলো যোগ্য কাউকে দল থেকে বাদ দেয়া। তিনি বলেন, ইনজুরির কারণে নয়, কৌশলগত কারণে কোনো ফুটবলারকে বাদ দিতে হলে সেটি মানসিকভাবে খুবই কঠিন সিদ্ধান্ত হয়ে দাঁড়ায়।আসন্ন বড় টুর্নামেন্টগুলোতে স্পেনকে শিরোপার অন্যতম দাবিদার হিসেবে দেখা হলেও অতিরিক্ত আত্মবিশ্বাসে ভুগতে নারাজ দেল বস্কে। সাবেক এই কোচের ভাষ্য, ফেবারিটের তকমা থাকলেও দলকে সবসময় সতর্ক থাকতে হবে।আরও পড়ুন: স্পেনের বিশ্বকাপ স্কোয়াডে বার্সেলোনার ৮ জন, নেই রিয়ালের কেউএকই সুরে কথা বলেন দে লা ফুয়েন্তেও। তিনি স্বীকার করেন যে স্পেন শক্তিশালী অবস্থানে আছে, তবে ইংল্যান্ড ও ফ্রান্সের মতো দলও সমানভাবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।বর্তমান স্কোয়াডের কয়েকজন খেলোয়াড়ের প্রশংসাও করেন দে লা ফুয়েন্তে। তিনি জানান, ২০১৫ সাল থেকেই উনাই সিমোন, মিকেল মেরিনো এবং ফ্যাবিয়ান রুইজকে কাছ থেকে দেখছেন। তার মতে, তারা শুধু বিশ্বমানের ফুটবলারই নন, ব্যক্তিত্বের দিক থেকেও অসাধারণ।

Go to News Site