Collector
আওয়ামী লীগের পথে হাঁটছে বিএনপি সরকার: হাসনাত আবদুল্লাহ | Collector
আওয়ামী লীগের পথে হাঁটছে বিএনপি সরকার: হাসনাত আবদুল্লাহ
Jagonews24

আওয়ামী লীগের পথে হাঁটছে বিএনপি সরকার: হাসনাত আবদুল্লাহ

এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, বর্তমান বিএনপি সরকার আওয়ামী লীগের পথে হাঁটতে শুরু করেছে। তারা পুলিশকে দলীয় লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে চাইছেন। তিনি বলেন, স্বাধীন বিচার ব্যবস্থার ওপর সরকারের হস্তক্ষেপ শুরু হয়েছে। জেলা আদালতগুলোতে কী রায় হবে, কী বিচার হবে, কে জামিন পাবে—সব কিছু রিমোর্ট কন্ট্রোলের মতো ঢাকা থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। সোমবার (২৫ মে) বিকেল ৬টায় ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে স্থানীয় এনসিপি আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন হাসনাত আবদুল্লাহ। স্থানীয় সূত্র জানায়, শুক্রবার (২২ মে) ঝিনাইদহে এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় এনসিপি ও জেলা ছাত্রদল পাল্টাপাল্টি মামলা করে। ছাত্রদলের করা মামলায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজাসহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ। ওই ঘটনার প্রতিবাদে সোমবার সংবাদ সম্মেলনে অংশ নেন হাসনাত আবদুল্লাহ। সংবাদ সম্মেলন শেষে শহরের পায়রা চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করেন এনসিপি নেতা-কর্মীরা। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা, মুখ্য সমন্বয়ক রিফাত রশিদ প্রমুখ। এসময় এনসিপির ঝিনাইদহ জেলা কমিটির নেতা-কর্মীরা অংশ নেন। এম শাহাজান/এসআর/জেআইএম

Go to News Site