Somoy TV
দেশের শীর্ষ জনপ্রিয় টেলিভিশন চ্যানেল সময় টিভি। টেলিভিশনটির অনলাইন সংস্করণ সময় নিউজে সোমবার (২৫ মে) প্রকাশিত সেরা সাতটি আলোচিত খবর পাঠকদের জন্য তুলে ধরা হলো।ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই ট্রাক উল্টে ১৫ জন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। সোমবার (২৫ মে) ভোর ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতী উপজেলার সারতৈল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিস্তারিত পড়তে ক্লিক করুন। হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ১৭ শিশুর দেশে দিন দিন হামের প্রকোপ বাড়ছে। হাম ও হামের উপসর্গে একদিনে দেশে আরও ১৭ শিশু মারা গেছে। বিস্তারিত পড়তে ক্লিক করুন। সরকারের ১০০ দিনের কাজের অগ্রগতি তুলে ধরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা বর্তমান সরকারের ১০০ দিনের কাজে অগ্রগতি তুলে ধরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, সরকারের গৃহীত পদক্ষেপের কারণে শিল্প-কারখানার শ্রমিকরা শান্তিপূর্ণ, আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপনের সুযোগ পাচ্ছেন। বিস্তারিত পড়তে ক্লিক করুন। ভুয়া ট্রাফিক জরিমানা নিয়ে বিআরটিএ-ডিএমপির সতর্কবার্তা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ভুয়া ‘স্পিডিং ফাইন’ ও বকেয়া জরিমানার বার্তা পাঠিয়ে প্রতারণার বিষয়ে সতর্কবার্তা দিয়েছে। বিস্তারিত পড়তে ক্লিক করুন। ঈদের আগে দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম ঈদের আগে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। বিস্তারিত পড়তে ক্লিক করুন। দ্রুত ছড়াচ্ছে কালশী বস্তির আগুন, পানি সংকটে ফায়ার সার্ভিস রাজধানীর মিরপুরের কালশী বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণ আনতে গিয়ে পানির সংকটে পড়েছে ফায়ার সার্ভিস। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। বিস্তারিত পড়তে ক্লিক করুন। বিদায়ের রাতেও রেকর্ড গড়লেন মোহামেদ সালাহ অ্যানফিল্ডে দীর্ঘ নয় বছরের ইতি টানলেন মোহামেদ সালাহ। রোববার (২৪ মে) রাতে লিভারপুলের জার্সিতে শেষবারের মতো মাঠে নেমেছিলেন এই মিশরীয়। ঘরের মাঠে যদিও ব্রেন্টফোর্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে অলরেডরা। তবে বিদায়ী ম্যাচেও অ্যানফিল্ডে নিজের ছাপ রেখে গেলেন সালাহ। দলের একমাত্র গোলটিতে অবদান ছিল তার, আর তার মধ্য দিয়েই তিনি গড়েছেন অ্যাসিস্টের রেকর্ড। বিস্তারিত পড়তে ক্লিক করুন।
Go to News Site