Collector
চাঁদপুরে ঝড়ে চলন্ত অটোরিকশার ওপর গাছ পড়ে বৃদ্ধের মৃত্যু | Collector
চাঁদপুরে ঝড়ে চলন্ত অটোরিকশার ওপর গাছ পড়ে বৃদ্ধের মৃত্যু
Somoy TV

চাঁদপুরে ঝড়ে চলন্ত অটোরিকশার ওপর গাছ পড়ে বৃদ্ধের মৃত্যু

চাঁদপুরে আকস্মিক কাল বৈশাখির ঝড়ের সময় চলন্ত অটোরিকশার উপর গাছ ভেঙে পড়ে মো. হেলাল (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।সোমবার (২৫ মে) বিকেলে চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা চৌরাস্তায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির মধ্যে একটি সিএনজিচালিত অটোরিকশা চান্দ্রা চৌরাস্তা এলাকা অতিক্রম করার সময় রাস্তার পাশের একটি বড় গাছ হঠাৎ ভেঙে সিএনজিচালিত অটোরিকশার উপর পড়ে। এতে ওই অটোরিকশায় থাকা যাত্রীরা গুরুতর আহত হন। আরও পড়ুন: বরিশালে বজ্রপাতে ৫ গরুর মৃত্যু স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মো. হেলালকে মৃত ঘোষণা করেন। এদিকে, তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী মৃতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। প্রচণ্ড ঝড়ের কারণে জেলার বিভিন্ন স্থানে গাছপালা উপড়ে পড়া ও যান চলাচলে বিঘ্নের খবর পাওয়া গেছে। কর্তৃপক্ষ সবাইকে ঝড়-বৃষ্টির সময় সতর্কভাবে চলাচলের আহ্বান জানান।

Go to News Site