Somoy TV
প্রজন্ম থেকে প্রজন্ম ইতিহাস চিন্তাচেতনা ও প্রেরণার উৎস। ইতিহাসই আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা।আজ মঙ্গলবার, ২৬ মে ২০২৬। নানা উল্লেখযোগ্য ঘটনার দিক থেকে ইতিহাসে এই দিনটিও গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। আসুন, একনজরে জেনে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়। ঘটনাবলি ১৭৩৯ - মোগল সম্রাট মহম্মদ শাহ ও ইরানের নাদির শাহের মধ্যে চুক্তি সম্পাদনের ফলে আফগানিস্তান ভারত থেকে পৃথক হয়ে যায়।১৮০৫ - নেপোলিয়ন বোনাপার্ট ইতালির রাজা হিসাবে রাজ্যাভিষিক্ত হন।১৮৬৫ - আমেরিকার গৃহযুদ্ধের অবসান। আরও পড়ুন: যে পাঁচ খাবারে রাত জাগার পরের দিন অফিসে ঝিমাবেন না ১৮৭০ - দিনেসিসিলির এটনা আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত শুরু।১৮৮১ - ফ্রান্স তিউনিসিয়াকে করায়ত্ত করে এবং নিজ নিয়ন্ত্রণে নিয়ে আসে।১৮৯৬ - রাশিয়ার শেষ জার দ্বিতীয় নিকোলাস অভিষিক্ত হন।১৮৯৭ - আইরিশ লেখক ব্রাম স্টকারের বিখ্যাত উপন্যাস ‘ড্রাকুলা’ প্রকাশিত হয়।১৯১৩ - এমিলি ডানকান ব্রিটেনের প্রথম মহিলা ম্যাজিস্ট্রেট নিযুক্ত।১৯১৮ - জার্জিয়া ও আমেরিকার স্বাধীনতা ঘোষণা।১৯৪৮ - দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদী জাতীয়তাবাদী সরকার ক্ষমতায় আসে।১৯৬৯ - অ্যাপোলো-১০ নভোযানটি আট দিনের সফল ভ্রমণ শেষ করে পৃথিবীতে অবতরণ করে।১৯৭২ - যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল চুক্তিতে স্বাক্ষর করে।১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় হাইতি।১৯৮১ - পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে।১৯৮২ - ভারতের পশ্চিমবঙ্গে দ্বিতীয় বামফ্রন্ট মন্ত্রিসভা শপথ গ্রহণ করেছিল।১৯৮৬ - বাংলাদেশের বরিশালে লঞ্চডুবিতে ২৩০ জনের মৃত্যু।১৯৯১ - থাইল্যান্ডে অস্ট্রীয় বিমান বিধ্বস্ত হয়ে ২২৩ জনের মৃত্যু।১৯৯৪ - নোবেল পুরস্কার জয়ী সাহিত্যিক আলেক্সান্ডার সোলজিনেৎসিন ২০ বছরের নির্বাসন কাটিয়ে নিজ মাতৃভূমি রাশিয়াতে প্রত্যাবর্তন।১৯৯৪ - বাংলাদেশ-ভিয়েতনাম দুটি অর্থনৈতিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর।১৯৯৯ - কাশ্মীরের কারগিল সেক্টরে পাকিস্তান-ভারত যুদ্ধ শুরু।২০১৮ - প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মানসূচক ডি.লিট উপাধি দেয় কাজী নজরুল বিশ্ববিদ্যালয়।জন্ম ১৭০৩ - স্যামুয়েল, ইংরেজ দিনলিপিকার ।১৭৯৯ - আলেকজান্ডার পুশকিন, রাশিয়ার তথা রুশ সাহিত্যের অমর কবি ও ঔপন্যাসিক।১৮৭৭ - খ্যাতনামা মার্কিন নৃত্যশিল্পী ইসাডোরা ডানকান।১৯০০ - চেক লেখক ভিতেস্লা ইসাডোরা ডানকান। আরও পড়ুন: বীজজাতীয় খাবার: কিডনি রোগীদের জন্য কতটা উপযোগী বা ঝুঁকিপূর্ণ?মৃত্যু ৭৩৫ - বিড, ইংরেজ বেনেডিক্টিয়ান সন্ন্যাসী।১৯০৮ - বাঙালি কবি, সাহিত্যিক, ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নীলমণি ন্যায়ালংকার।১৯০৮ - মির্জা গোলাম আহমদ।১৯৭১ - বিমল মুখোপাধ্যায়, মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের কিংবদন্তি ফুটবলার।১৯৭২ - প্রখ্যাত বাঙালি অভিনেত্রী রাজলক্ষ্মী দেবী।১৯৭৬ - মার্টিন হাইডেগার, জার্মান দার্শনিক।১৯৯৯- শচীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বাঙালি কবি কথাসাহিত্যিক ও নাট্যকার।২০০৪ - নিকলাই চের্নিখ, রুশ বংশোদ্ভূত সোভিয়েত জ্যোতির্বিজ্ঞানী।২০২১ - প্রখ্যাত বাঙালি প্রযুক্তিবিদ ও বিজ্ঞানী, অভিনেতা বিকাশ রায়ের পুত্র সুমিত রায়।
Go to News Site