Collector
আজ কোথায় কী? | Collector
আজ কোথায় কী?
Somoy TV

আজ কোথায় কী?

দেশে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দফতর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন।মঙ্গলবার (২৬ মে) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।স্বরাষ্ট্রমন্ত্রীর কর্মসূচি বেলা পৌনে ১২টায় পুলিশ সদর দফতরের এনসিকম ভবনের সামনে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। ব্রিফিংয়ে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সড়ক পরিবহনমন্ত্রীর কর্মসূচি বেলা ১১টায় রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন করবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। দুপুর সাড়ে ১২টায় সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন করবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর কর্মসূচি বেলা সাড়ে ১১টায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির হাটের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে গাবতলী পশুর হাট পরিদর্শন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। দুপুর ১টায় গুলশান-২ এ ডিএনসিসি নগর ভবনে কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা প্রস্তুতির সর্বশেষ অগ্রগতি বিষয়ে মিডিয়া ব্রিফিং অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

Go to News Site