Collector
টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর | Collector
টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর
Somoy TV

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

টাঙ্গাইলের কালিহাতীতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।সোমবার (২৫ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গ থেকে মরদেহগুলো হস্তান্তর করে পুলিশ। নিহতদের মধ্যে নওগাঁর ১০ জন, চাঁপাইনবাবগঞ্জের দুজন এবং রাজশাহী, কুষ্টিয়া ও নাটোরে একজন করে রয়েছেন। নিহতরা হলেন: নওগাঁর মান্দা উপজেলার সাকিম মিয়ার ছেলে সাগর মিয়া (২০), একই এলাকার শহিদুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (২৫), আব্দুর রশিদের ছেলে মো. বারিক (২১), আব্দুর রহিমের ছেলে বাদশা (৩২), পাকুরিয়া গ্রামের রশিদের ছেলে গিয়াস (২০), একই এলাকার রশিদের ছেলে মাইনুল (২৮), রাজেন্দ্রবাটি এলাকার একাব্বর আলীর ছেলে ইয়াকুব (২০), একই এলাকার সুলতানের ছেলে তারেক (২০), হোসেনপুর এলাকার জাফরের ছেলে মাইনুল (৩৫), রামগ্রা এলাকার সুজন (৩৫), রাজশাহীর তানোর উপজেলার আলতাফ হোসেনের ছেলে ইসমাইল হোসেন (১৯), চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নজরুল (৬০), একই জেলার সদর উপজেলার মামুন (৪৫), কুষ্টিয়া দৌলতপুর উপজেলার হবিবুর প্রামাণিকের ছেলে হাসান আলী এবং নাটোরের ইব্রাহিমের ছেলে মোহাম্মদ আলম মোল্লা।এদিকে দুর্ঘটনায় নিহতদের ২৫ হাজার এবং আহতদের ১৫ হাজার করে আর্থিক অনুদান, মরদেহ বহনের জন্য অ্যাম্বুলেন্সসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা করেছে জেলা প্রশাসন।আরও পড়ুন: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ জেলা প্রশাসক (ডিসি) শরীফা হক হতাহতদের পরিবারের মাঝে এ অনুদান তুলে দেন। এর আগে বিআরটিএ কর্তৃপক্ষ হাসপাতালে এসে মরদেহের তালিকা করে নিয়েছে। সেখানে আবেদন সাপেক্ষে নিহতদের পরিবার ৫ লাখ এবং আহতদের পরিবারকে ৩ লাখ টাকা দেয়ার কথা জানিয়েছেন কর্তৃপক্ষ। এর আগে ভোরের দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা মহাসড়কে টাঙ্গাইলের কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে ১৫ জন নিহত হন। আহত হন আটজন। তারা চুল ও ভাঙা মোবাইল ফেরি করে কিনতেন।

Go to News Site